Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

দলিতদের জন্য অনেক কাজ করেছে বিজেপি: যোগী আদিত্যনাথ

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিজেপি'র উত্তরপ্রদেশ রাজ্য সম্পাদক সুনীল বনশল বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে মালা দেওয়ার জন্য মীরাটের কয়েকজন দলিত আইনজীবী সেই মূর্তি দুধ ও গঙ্গাজল দিয়ে শুদ্ধ করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল বিজেপি সরকার দলিতদের জন্য কিছু

দলিতদের জন্য অনেক কাজ করেছে বিজেপি: যোগী আদিত্যনাথ

শেষ আপডেট: 12 August 2018 10:22

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিজেপি'র উত্তরপ্রদেশ রাজ্য সম্পাদক সুনীল বনশল বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে মালা দেওয়ার জন্য মীরাটের কয়েকজন দলিত আইনজীবী সেই মূর্তি দুধ ও গঙ্গাজল দিয়ে শুদ্ধ করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল বিজেপি সরকার দলিতদের জন্য কিছুই করেনি। তার কয়েক ঘণ্টা পরেই জোর গলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন, বিজেপি সরকার দলিত বিরোধী নয়। মীরাটে বিজেপির দু’দিনের রাজ্য ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হয়েছে৷ সেখানে উঠে আসে দলিত প্রসঙ্গ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন, বিজেপি সরকার আসার পরই রাজ্যে দলিতদের সামাজিক মর্যাদা বেড়েছে৷ বিরোধীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে তিনি জিঞ্জাসা করেন, ‘‘যারা বিজেপি সরকারকে দলিত বিরোধী বলে গালমন্দ করেন তারা দলিতদের জন্য কী করেছেন? কেন এতদিনে দলিতদের মাথায় ছাদের ব্যবস্থা করা হয়নি? উন্নয়নের সুফল দলিতদের কাছে গিয়ে কেন পৌঁছয়নি?’’ https://twitter.com/ANINewsUP/status/1028254438920790016 এর আগে রাহুল গান্ধী দেশজুড়ে দলিতদের উপর বাড়তে থাকা অত্যাচার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন৷ তারপরেই যোগী আদিত্যনাথ মীরাটে এ দিন বলেন বিজেপি দলিতদের জন্য অনেক কাজ করেছে। বাবাসাহেব আম্বেদকরের আদর্শকে পাথেয় করে চলে বিজেপি। যারা এসব কথা বলছে তারা বিজেপি সরকারের আমলে দেশের উন্নয়ন দেখে হিংসায় বলছে। মানুষ তাঁদের পাশে আছে। মানুষই সবার সব প্রশ্নের জবাব দেবে বলে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

```