Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩০ লক্ষ, গত ১৮ দিনে রেকর্ড বৃদ্ধি

দ্য ওয়াল ব্যুরো : গত ৭ অগাস্ট ভারতে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ছিল ২০ লক্ষ। তারপরে মাত্র ১৫ দিনে তার সঙ্গে আরও ১০ লক্ষ যোগ হয়েছে। শনিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ লক্ষ। স্বাস্থ্যমন্ত্রক নির্দিষ্ট করে জানিয়েছে, দেশে এখন করোনা আক

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩০ লক্ষ, গত ১৮ দিনে রেকর্ড বৃদ্ধি

শেষ আপডেট: 22 August 2020 15:12

দ্য ওয়াল ব্যুরো : গত ৭ অগাস্ট ভারতে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ছিল ২০ লক্ষ। তারপরে মাত্র ১৫ দিনে তার সঙ্গে আরও ১০ লক্ষ যোগ হয়েছে। শনিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ লক্ষ। স্বাস্থ্যমন্ত্রক নির্দিষ্ট করে জানিয়েছে, দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ৫ হাজার ২৮১। আক্রান্তের সংখ্যার বিচারে ভারতের আগে আছে আমেরিকা ও ব্রাজিল। গত ১৮ দিনে ভারতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে ৬ লক্ষ ৫৭ হাজার ৪৫০ জনের শরীরে ওই রোগ দেখা দিয়েছে। এর পরে আছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭৩ হাজার ৪১০। তৃতীয় স্থানে আছে অন্ধ্রপ্রদেশ। সেখানে ৩ লক্ষ ৪৫ হাজার ২১৬ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক শনিবার সকালে জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড বেড়েছে। ওই সময়ের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৬৯ হাজার ৮৭৮ জন। আক্রান্তের সংখ্যা এত বৃদ্ধি পাওয়ায় কয়েকটি রাজ্য নতুন করে নানা বিধিনিষেধ জারি করেছে। শুক্রবার হরিয়ানা সরকার জানিয়েছে, প্রতি সপ্তাহের শেষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুক্রবার থেকে পাঞ্জাব সরকার জারি করেছে নাইট কার্ফু। সেখানে রোজ সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সব বন্ধ থাকবে। প্রতি সপ্তাহের শেষে লকডাউন থাকবে রাজ্যের ১৬৭ টি শহরে। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছেন ৬৩ হাজার ৬৩১ জন। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ২২ লাখ ২২ হাজার ৫৭৭ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৭৪.৬৯ শতাংশ। এই সুস্থতার হার প্রতিদিনই বাড়ছে। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লাখ ৯৭ হাজার ৩৩০ জন। মোট আক্রান্তের ২৩.৪৩ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন। এই অ্যাকটিভ রোগীর সংখ্যাও প্রতিদিন কমছে। সারা বিশ্বে কোভিড অতিমহামারীতে মারা গিয়েছেন ৮ লক্ষ মানুষ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাতিন আমেরিকা ও ক্যারেবীয় দ্বীপপুঞ্জে। সেখানে প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৭ জন। বিশ্বে যতজন মারা গিয়েছেন তার ৫০ শতাংশের বেশি চারটি দেশের বাসিন্দা ছিলেন। দেশগুলি হল আমেরিকা, ব্রাজিল, মেক্সিকো ও ভারত।

```