Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

সিনেমা নির্মাতার বাড়িতে চুরির অভিযোগ, বেধড়ক মারধরের পর মাথা ন্যাড়া করা হল তরুণের

দ্য ওয়াল ব্যুরো: আইফোন চুরি করেছে এই সন্দেহে পরিচালককে বেধড়ক মারধর করেছেন মালিকের স্ত্রী এবং বাড়ির বাকিরাও। লাঠি দিয়ে বেধড়ক মারের পর বছর কুড়িরবই তরুণের মাথাও কামিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটেছে হায়দরাবাদে। দক্ষিণী ছবির নির্মাতা এবং তেলুগু বিগ

সিনেমা নির্মাতার বাড়িতে চুরির অভিযোগ, বেধড়ক মারধরের পর মাথা ন্যাড়া করা হল তরুণের

শেষ আপডেট: 30 August 2020 06:30

দ্য ওয়াল ব্যুরো: আইফোন চুরি করেছে এই সন্দেহে পরিচালককে বেধড়ক মারধর করেছেন মালিকের স্ত্রী এবং বাড়ির বাকিরাও। লাঠি দিয়ে বেধড়ক মারের পর বছর কুড়িরবই তরুণের মাথাও কামিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটেছে হায়দরাবাদে। দক্ষিণী ছবির নির্মাতা এবং তেলুগু বিগ বসের প্রতিযোগী নূতন নাইডুর বাড়িতে ঘটেছে এই ঘটনা। অভিযোগ, সিনেমা নির্মাতা মাধুরীর আইফোন চুরি করেছেন ওই পরিচারক। ওই তরুণ অবশ্য অভিযোগ অস্বীকার করলেও তা মানতে চায়নি কেউ। উল্টে উপযুক্ত শাস্তি দেওয়ার নামে তাকে যথেচ্ছ ভাবে অত্যাচার করা হয়েছে। মারধরের সঙ্গে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে ওই তরুণের। এই ঘটনায় ছবি নির্মাতা নূতন নাইডুর স্ত্রী প্রিয়া মাধুরী-সহ মোট সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধে। খুনের চেষ্টার অভিযোগের রুজু হয়েছে মামলা। জানা গিয়েছে, ওই তরুণ তপশিলি জাতির অন্তর্ভুক্ত। ঘটনার দিনের একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে ওই সিনেমা নির্মাতার বাড়ি থেকে। সেখানে দেখা গিয়েছে মাটিতে বসে রয়েছে এই তরুণ। তাকে ঘিরে ধরে ক্রমাগত শাসিয়ে চলেছে কয়েকজন। এরপরেই শুরু হয় বেধড়ক মারধর। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক মহিলার পায়ে ধরে কাকুতি-মিনতি করে খিম চাইছে এই তরুণ। কিন্তু ক্ষমার বদলে তার কপালে জুটেছে চরম লাঞ্ছনা। শুধু মারধরেই ক্ষান্ত হয়নি অভিযুক্তরা। তরুণের মাথা কামিয়ে তাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নূতন নাইডুর বাড়িতে ফেব্রুয়ারি মাস থেকে অগস্টের পয়লা তারিখ পর্যন্ত কাজ করেছিইলওন ওই তরুণ। তারপর আচমকাই গত ২৭ অগস্ট তাকে ডেকে পাঠায় ওই বাড়ির লোক। সটান তাকে বলে হয় যে মালকিনের আইফোন হাতিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে ওই তরুণ। কিন্তু সে কথা মানতে চায়নি কেউ। উল্টে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে। লাঠি দিয়ে বেদম পিটিয়ে জোর করে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। জানা গিয়েছে, এই ঘটনার পর ওই তরুণই থানায় অভিযোগ জানান। তার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে পুলিশ। যদিও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছে ওই তরুণ।

```