Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

অপহৃত হইনি, ভালবাসার টানে এসেছি আবুধাবিতে, গ্রহণ করেছি ইসলাম, মুখ খুললেন কেরলের তরুণী

দ্য ওয়াল ব্যুরো: বাবা-মা পুলিশের কাছে গিয়ে নিখোঁজ ডায়েরি করেছিলেন। কেরলের কোঝিকোড় পুলিশকে জানিয়েছিলেন, তাঁদের ১৯ বছরের মেয়েকে অপহরণ করা হয়েছে। আবুধাবিতে কোনও সন্ত্রাসবাদী সংগঠনে জোর করে যোগ দেওয়ানো হয়েছে। এ নিয়ে গত কয়েক দিন ধরেই কেরলের সংবা

অপহৃত হইনি, ভালবাসার টানে এসেছি আবুধাবিতে, গ্রহণ করেছি ইসলাম, মুখ খুললেন কেরলের তরুণী

শেষ আপডেট: 30 September 2019 07:49

দ্য ওয়াল ব্যুরো: বাবা-মা পুলিশের কাছে গিয়ে নিখোঁজ ডায়েরি করেছিলেন। কেরলের কোঝিকোড় পুলিশকে জানিয়েছিলেন, তাঁদের ১৯ বছরের মেয়েকে অপহরণ করা হয়েছে। আবুধাবিতে কোনও সন্ত্রাসবাদী সংগঠনে জোর করে যোগ দেওয়ানো হয়েছে। এ নিয়ে গত কয়েক দিন ধরেই কেরলের সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। কিন্তু খ্রিস্টান তরুণী সিয়ানি বেনি রবিবার গালফ নিউজকে জানালেন, কেউ জোর করেনি। তিনি স্বেচ্ছায় আবুধাবি গিয়েছেন। ভালবাসার ডাকে সাড়া দিয়ে গিয়েছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিত হওয়ার পর এখন সিয়ানির নাম হয়েছে আইশা। তিনি স্পষ্ট বলেছেন, “আমি ভারতের একজন প্রাপ্তবয়স্ক নাগরিক। আমার যেখানে ইচ্ছে যেতে পারি। আমি যা করেছি স্বেচ্ছায় করেছি। ভালবাসার টানে করেছি। এর মধ্যে জোর জবরদস্তির ছিটেফোঁটাও নেই।” দিল্লির জেসাস অ্যান্ড মেরি কলেজের স্নাতকের ছাত্রী সিয়ানি ওরফে আইশা। জানা গিয়েছে ১৮ সেপ্টেম্বরের পর আর তিনি কলেজে যাননি। ওই দিন বিকেলের বিমানেই আবুধাবি উড়ে যান। ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ীর সঙ্গে ন’মাস আগেই বিয়ে সেরেছিলেন কেরলের এই তরুণী। তারপর ২৪ সেপ্টেম্বর আবুধাবির আদালতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি গোটা বিষয়টি খোলসা করার পর গালফ নিউজকে এও বলেছেন, “আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব, যারা আমার সম্পর্কে ভুয়ো খবর ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।” স্পষ্ট বোঝাই যাচ্ছে, বাবা-মায়ের দিকে অভিযোগের আঙুল। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, গত দেড় বছর আগে সোশ্যাল মিডিয়ায় সিয়ানির সঙ্গে পরিচয় হয় আবুধাবির ওই ব্যবসায়ীর। সেখান থেকেই প্রেম এবং এই পর্যন্ত। বাড়িতে জানাজানি হওয়ার পর বাবা-মা মেনে তো নেনইনি উল্টে দিল্লি থেকে কেরলে ফিরিয়ে নিতে চেয়েছিলেন মেয়েকে। ওই সংবাদমাধ্যমের দাবি, ২০১৮-র ক্রিসমাসের পর আর বাড়ি যাননি এই তরুণী।

```