
শেষ আপডেট: 9 February 2022 12:34
বিশ্বজুড়ে কোভিডের মহামারীর কারণে রাতারাতি বাইসাইকেলের চাহিদা বেড়েছে। এই দুই চাকার যান একদিকে যেমন পরিবেশ-বান্ধব, তেমনই অন্যদিকে স্বাস্থ্যসচেতনতার কথাও বলে। অতিমারীর দু বছরে এ দেশ সহ সারা পৃথিবীতেই বাইসাইকেল বিক্রি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আজ শুধু সাধারণ মানুষই নয়, বলিউডের হেভিওয়েট সেলেব্রিটিরাও নিজেদের ফিটনেসের স্বার্থে বাই-সাইক্লিংকে গুরুত্ব দিচ্ছেন।
আনুষ্ঠানিক উদ্বোধনের দিন নতুন এই আউটলেটের কর্ণধার সুবীর ঘোষ জানালেন, 'এটি আমাদের কলকাতা শহরের দ্বিতীয় এক্সপেরিয়েন্স সেন্টার বাই সাইকেল স্টোর। যা সাধারণ বাইসাইকেলের স্টোর থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। বিশ্বমানের আধুনিক টেকনোল্যজিতে তৈরি এই বাইসাইকেল।সাধারণ দোকানে কিংবা ডিলারের কাছে বাইসাইকেলের সমস্ত মডেল একসঙ্গে দেখা যায় না। কিন্তু আমাদের এখানে সাইকেলের সম্পূর্ণ রেঞ্জ রয়েছে। ফলে ক্রেতারা প্রতিটা সাইকেল ভালো করে দেখে পরখ করে কিনতে পারবেন। ক্রেতাকে সঠিক গাইডেন্স দেওয়ার জন্য ন্যাশনাল লেভেলের একজন সাইক্লিস্টকে স্টোর ম্যানেজার হিসেবে নিয়োগ করেছি আমরা। সাইকেলের যত নতুন ধরনের অত্যাধুনিক ভ্যারাইটি আছে সবকিছু এই স্টোরে মিলবে। 'গিয়ার ছাড়া মডেল তো আছেই, পাশাপাশি গিয়ার সমেত হাই কোয়ালিটির এক্সক্লুসিভ রেঞ্জের বাইসাইকেলের কালেকশনও রয়েছে। শুধু ক্রেতার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কিনে নিলেই হল।
সারা বিশ্ব জুড়ে বিশেষত ইউরোপীয় দেশগুলোতে 'ইউনিরকস' ব্র্যান্ডের সাইকেল বেশ জনপ্রিয়। সেই বিশ্বমানের কোয়ালিটির সাইকেলই এবার কলকাতাবাসীর হাতের নাগালে। ১০-৮০ হাজার টাকা দামের মধ্যে সম্পূর্ণ সাইকেলের রেঞ্জ মিলবে এখানে।