Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মেলায় ঘুরতে এসে কৃষ্ণনগরে আক্রান্ত নবদম্পতি, এলোপাথাড়ি কোপাল তরুণীর প্রাক্তন প্রেমিক

কৃষ্ণনগর কোতোয়ালি থানার পানিনালা এলাকায় মেলা বসেছে। সেই মেলা দেখতে এসেই ভয়ঙ্কর হামলার মুখে পড়লেন এক দম্পতি।

মেলায় ঘুরতে এসে কৃষ্ণনগরে আক্রান্ত নবদম্পতি, এলোপাথাড়ি কোপাল তরুণীর প্রাক্তন প্রেমিক

প্রাক্তন প্রেমিক গ্রেফতার, প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 December 2024 12:23

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: মেলায় ঘুরতে এসে প্রাক্তন প্রেমিকের হামলার মুখে পড়লেন নবদম্পতি। প্রেমিকের ছুরির কোপে রক্তাক্ত হলেন স্বামী-স্ত্রী। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। 

কৃষ্ণনগর কোতোয়ালি থানার পানিনালা এলাকায় মেলা বসেছে। সেই মেলা দেখতে এসেই ভয়ঙ্কর হামলার মুখে পড়লেন এক দম্পতি। কিছুদিন আগেই বিয়ে হয়েছে তাঁদের। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের আগে থেকে অভিযুক্ত তাপস প্রামাণিকের সঙ্গে সম্পর্ক ছিল ওই তরুণীর। কিন্তু অন্য জায়গায় তাঁর বিয়ে হয়ে যায়। সেই থেকেই প্রতিহিংসাপরায়ন হয়ে উঠেছিল তাপস। সোমবার রাতে কৃষ্ণনগরের পানিনালা এলাকায় একটি মেলায় স্বামী-স্ত্রীকে দেখতে পেয়েই ঝাঁপিয়ে পড়ে সে। 

পুলিশসূত্রে জানা গেছে, মেলার মাঠে একটি খাবারের দোকানে বসেছিলেন তাঁরা। ঠিক সেই সময় তাপস প্রামাণিক নামে ওই যুবক এসে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে ওই দম্পতিকে। মেলার ভিড়ে এমন কাণ্ডে হতচকিত হয়ে পড়েন আশেপাশে থাকা মানুষজন। আতঙ্কে ছিটকে সরে যান এদিক ওদিকে। 

পরে তাঁরাই গুরুতর আহত অবস্থায় দুজনকে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার সকালে আহত যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। অভিযুক্তকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।


```