Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

রাগারাগি করে বাড়ি ছেড়ে নিখোঁজ ছেলে, খুঁজতে বেরিয়ে মুর্শিদাবাদে বাইক থেকে পড়ে মৃত্যু মায়ের

মুর্শিদাবাদের নওদা থানার আমতলা এলাকায় মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার রাতেই ওই মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়।

রাগারাগি করে বাড়ি ছেড়ে নিখোঁজ ছেলে, খুঁজতে বেরিয়ে মুর্শিদাবাদে বাইক থেকে পড়ে মৃত্যু মায়ের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 January 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো: ছেলের খোঁজ মিলছিল না। তাই ভাইয়ের বাইকে চেপে আত্মীয়স্বজনদের বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ করছিলেন। আর তখনই বাইকের পেছনের সিট থেকে পড়ে মৃত্যু হল মহিলার।

মুর্শিদাবাদের নওদা থানার আমতলা এলাকায় মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার রাতেই ওই মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু মিতালি মণ্ডলের।

৩৮ বছরের ওই মহিলার বাড়ি নওদা থানার সর্বাঙ্গপুরে। ঘটনা হল, বুধবার মায়ের উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় মিতালির নাবালক ছেলে। রাত অবধিও তার কোনও খোঁজ খবর না পেয়ে চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন।

তারপরেই বৃহস্পতিবার দুপুরে ভাই দেবাশিস মণ্ডলকে নিয়ে মিতালি নওদা থানায় যান। সেখানে ছেলের নামে নিখোঁজ ডায়েরি করে আত্মীয়দের বাড়ি বাড়ি গিয়ে ছেলের খোঁজ করছিলেন। 

আমতলা এলাকার রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার এমনই বেহাল দশা হয় যে প্রবল ঝাঁকুনি হয় বাইকে। মিতালি পেছনের সিটে বসেছিলেন। তখনই ঝাঁকুনির চোটে মিতালি রাস্তায় পড়ে যান। তাঁর ভাই প্রথমে কিছু বুঝতে না পেরে বাইক নিয়ে এগিয়ে যান। এলাকার লোকজনের চিৎকার চেঁচামেচিতে ঘুরে দেখেন দিদি মাটিতে পড়ে রয়েছেন।

এবড়ো খেবড়ো রাস্তাতে পড়ে গিয়ে সাংঘাতিক চোট লাগে মিতালির। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। অন্যদিকে, যে ছেলের জন্য এত হইচই তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।


```