Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

সংসদের অধিবেশন বসার ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করুন সাংসদরা, আর্জি স্পিকারের

দ্য ওয়াল ব্যুরো : আগামী ১৪ সেপ্টেম্বর লোকসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে। চলবে ১ অক্টোবর পর্যন্ত। তার আগে শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লা সাংসদদের উদ্দেশে আবেদন জানালেন, অধিবেশন শুরুর ৭২ ঘণ্টা আগে নিজেদের কোভিড টেস্ট করিয়ে নিন। সাংসদ বাদে মন

সংসদের অধিবেশন বসার ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করুন সাংসদরা, আর্জি স্পিকারের

শেষ আপডেট: 28 August 2020 14:15

দ্য ওয়াল ব্যুরো : আগামী ১৪ সেপ্টেম্বর লোকসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে। চলবে ১ অক্টোবর পর্যন্ত। তার আগে শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লা সাংসদদের উদ্দেশে আবেদন জানালেন, অধিবেশন শুরুর ৭২ ঘণ্টা আগে নিজেদের কোভিড টেস্ট করিয়ে নিন। সাংসদ বাদে মন্ত্রীদের যে অফিসাররা সংসদ ভবনে ঢুকবেন, করোনা টেস্ট করাতে হবে তাঁদেরও। মিডিয়ার কর্মীরাও নিজেদের পরীক্ষা করাবেন। কোভিড ১৯ অতিমহামারীর মধ্যে সংসদ ভবনকে কীভাবে নিরাপদ রাখা যায়, তা নিয়ে এদিন বৈঠক করেন স্পিকার। সেখানে স্বাস্থ্যমন্ত্রক, আইসিএমআর, এআইআইএমএস, ডিআরডিও এবং দিল্লি সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্পিকার জানান, অধিবেশন চলার সময় 'জিরো টাচ সিকিউরিটি চেক'-এর ব্যবস্থা করা হয়েছে। অধিবেশন চলাকালীন র‍্যানডম কোভিড টেস্টেরও ব্যবস্থা করা হতে পারে। একটি সূত্রে জানা যায়, বাদল অধিবেশন হতে পারে রোজ দুই শিফটে। একটি শিফট বসবে সকালে, অপরটি সন্ধ্যায়। গত এপ্রিলে সংসদের এক সাফাইকর্মী করোনা আক্রান্ত হন। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সাফাইকর্মীর পুরো পরিবারকে আইসোলেশনে রাখা হয়। ২৩ মার্চ থেকে সংসদে অধিবেশন বন্ধ রয়েছে। বাজেট অধিবেশন শেষ হওয়ার ১২ দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে লকডাউনের ঘোষণা করেন। ফলে সংসদও বন্ধ হয়ে যায়। যদিও তার আগে থেকেই সংসদে আসা সাংসদ-মন্ত্রীদের মাস্ক পরতে কিংবা স্যানিটাইজারে হাত পরিষ্কার রাখতে দেখা গিয়েছিল।

```