Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

নতুন মোহনবাগানের দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু কলকাতা লিগে

দ্য ওয়াল ব্যুরো: একেবারেই নতুন মোহনবাগান। জার্সিটাই যা সবুজ মেরুন, এই দলের ফুটবলাররা সেইভাবে চেনা নাম নয়। কোনও তারকাও নেই। দলে অনভিজ্ঞ তারকা, সেই দল নিয়েই কলকাতা লিগে জয় দিয়ে অভিযান শুরু পালতোলা নৌকার। বুধবার নৈহাটি স্টেডিয়ামে পাঠ

নতুন মোহনবাগানের দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু কলকাতা লিগে

শেষ আপডেট: 5 July 2023 13:06

দ্য ওয়াল ব্যুরো: একেবারেই নতুন মোহনবাগান। জার্সিটাই যা সবুজ মেরুন, এই দলের ফুটবলাররা সেইভাবে চেনা নাম নয়। কোনও তারকাও নেই। দলে অনভিজ্ঞ তারকা, সেই দল নিয়েই কলকাতা লিগে জয় দিয়ে অভিযান শুরু পালতোলা নৌকার।

বুধবার নৈহাটি স্টেডিয়ামে পাঠচক্রের বিরুদ্ধে ৩-১ গোলে জিতল বাগান দল। বিজয়ী দলের হয়ে গোল দিয়েছেন সুমিত রাঠি, এঙসন সিং ও টাইসন সিং। ২০১৮ সালে শেষ লিগ খেলেছিল মোহনবাগান। প্রায় পাঁচবছর বাদে ফের তারা লিগে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্টস নামে। এবারের লিগে কলকাতার দুই প্রধান দলই অনূর্ধ্ব ২৩ যুব দল খেলাচ্ছে। লিগে কোনও বিদেশি নেই।

https://twitter.com/mohunbagansg/status/1676563176253689857

লিগে দল খেলছে, এই আনন্দে বহু সমর্থক এসেছিলেন জেলার এই মাঠে। সারাক্ষণ তাঁরা চিৎকার করে, ব্যান্ড বাজিয়ে, টিফো নিয়ে উৎসব করে গেলেন। কারও মধ্যে ক্ষোভ ছিল কেন জার্সিতে বাগানের পরিচিত লোগো নেই।

নৈহাটির মাঠে রৌদ্র-ছায়ার খেলা। তার মধ্যে ছোট দল পাঠচক্র ভালই খেলছিল, কিন্তু তাদের ডিফেন্সের ভুলে বাগান প্রথম গোল করে যায় ম্যাচের ১১ মিনিটে। দলের গোলরক্ষক সুমিত রাঠি স্পটজাম্পে গোল করেন।

নয় মিনিটের মধ্যে ফের গোল পায় বাগান দল। বিপক্ষ ডিফেন্ডারদের গতিতে হারিয়ে এঙসন সিং গোল করে দলকে এগিয়ে দেন ২-০-তে। বিরতিতে মোহনবাগান ওই ব্যবধানে এগিয়ে ছিল।

তারপর অবশ্য বহুক্ষণ গোল করতে পারেনি কোনও দলই। শেষমেশ মোহনবাগানের হয়ে জ্যাকসন সিং অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান বাড়ান। পাঠচক্রের হয়ে সুরজিৎ মাণ্ডি একটি গোল করেছেন। তবে বাগানের আক্রমণভাগের তারকারা যেভাবে গোল মিস করেছেন, বড় প্রতিপক্ষ হলে চাপে পড়ে যাবে নিঃসন্দেহে। সারা ম্যাচে ভাল খেলে ম্যাচের সেরা হলেন সুহেল ভাট।


```