Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

৬ উইকেট নিয়ে রোনাল্ডোর স্টাইলে সেলিব্রেশন সিরাজের! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের ফাইনাল দেখতে আসেননি তিনি। কিন্তু তিনি না থেকেও রবিবারের ম্যাচে প্রাসঙ্গিক হয়ে উঠলেন। তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! 'সিআর সেভেন'কে প্রেমদাসা স্টেডিয়ামে নিয়ে এনে ফেললেন মহম্মদ সিরাজ (

৬ উইকেট নিয়ে রোনাল্ডোর স্টাইলে সেলিব্রেশন সিরাজের! দেখুন ভিডিও

শেষ আপডেট: 17 September 2023 13:01

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের ফাইনাল দেখতে আসেননি তিনি। কিন্তু তিনি না থেকেও রবিবারের ম্যাচে প্রাসঙ্গিক হয়ে উঠলেন। তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! 'সিআর সেভেন'কে প্রেমদাসা স্টেডিয়ামে নিয়ে এনে ফেললেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

পাঁচবারের ব্যালন ডি'ওর জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সবাই চেনেন গোল মেশিন বলে। শুধু তাই নয়, গোল করার পর তাঁর সেলিব্রেশন স্টাইল সম্পর্কে পরিচিত সিআর সেভেনের ভক্তরা। বাই জানেন, গোল করলেই শূন্যে লাফিয়ে উঠবেন পর্তুগিজ মহাতারকা। এবং মাটিতে নেমেই দু’হাত ছড়িয়ে এক বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে পড়বেন। কলম্বোয় প্রেমাদাসা স্টেডিয়ামে রবিবার ফিরে এল সেই স্টাইল!

এশিয়া কাপের ফাইনাল ম্যাচে রোনাল্ডোর সেই স্টাইল নকল করতে দেখা গেল মহম্মদ সিরাজকে। এদিনের ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটাররা আত্মসমর্পণ করলেন সিরাজের কাছে। তিনি একাই নিলেন ৬ উইকেট। ৭ ওভার বল করে মাত্র ২১ রান দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের টপ ও মিডল অর্ডারে একাই ধস নামান তিনি।

উইকেট নেওয়ার পর সেই সিরাজের (Mohammed Siraj) সেলিব্রেশন স্টাইল নজর কেড়েছে। নিজের পঞ্চম ও ষষ্ঠ উইকেট নেওয়ার পর তাঁর সেলিব্রেশনে দেখা গেল সিআর সেভেনের ছায়া। দৌড়ে এসে শূন্যে লাফিয়ে উঠলেন। তারপর মাটিতে নেমে দু’হাত ছড়িয়ে সেই চেনা ভঙ্গিমা ফুটিয়ে তুললেন সিরাজ।
https://twitter.com/TimelineCR7/status/1703361328042459522

 মহম্মদ সিরাজের পছন্দের ফুটবলার রোনাল্ডো, তা অনেকেই জানেন। এশিয়া কাপে খেলতে নামার আগে ছবি তোলার সেশনে রোনাল্ডো যে ভাবে ছবি তোলেন, সেই ভঙ্গিমায় ছবি তুলেছিলেন সিরাজ। উইকেট নিয়েও সিআর সেভেনের স্টাইল অনুকরণ করলে তিনি।

অনেকেই সিআর সেভেনের এই স্টাইল নকল করেন। ফুটবল হোক বা অন্য কোনও খেলা কিংবা খেলার মাঠের বাইরে আনন্দ উদযাপনের সময় বারবার ফিরে আসেন রোনাল্ডো। যেমন রবিবার এশিয়া কাপ ফাইনালে তাঁকে ফিরিয়ে আনলেন ভারতীয় তারকা।

আরও পড়ুন: সিরাজ ধামাকা, একাই ৫ উইকেট! দুরন্ত ক্যাচ জাদেজার, বিপর্যয়ে শ্রীলঙ্কা


```