Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

বাবা অটো চালাতেন, সিরাজের বছরে আয়ই এখন ৮ কোটি, রয়েছে প্রাসাদোপম বাড়ি

দ্য ওয়াল ব্যুরো: এইভাবেই মনে হয় একজন সফল মানুষের জীবন বদলে যায়। একটা সময় মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বাবা হায়দরাবাদের রাস্তায় অটো (Auto) চালাতেন। বাবা প্রয়াত হওয়ার পরে শোক কাটিয়ে উঠতে বহু সময় লেগেছিল ছেলের। সেইসময় মনোবিদের স

বাবা অটো চালাতেন, সিরাজের বছরে আয়ই এখন ৮ কোটি, রয়েছে প্রাসাদোপম বাড়ি

শেষ আপডেট: 19 September 2023 12:00

দ্য ওয়াল ব্যুরো: এইভাবেই মনে হয় একজন সফল মানুষের জীবন বদলে যায়। একটা সময় মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বাবা হায়দরাবাদের রাস্তায় অটো (Auto) চালাতেন। বাবা প্রয়াত হওয়ার পরে শোক কাটিয়ে উঠতে বহু সময় লেগেছিল ছেলের। সেইসময় মনোবিদের সাহায্য নিয়েছিলেন পেসার।

বাবা যে রাস্তা দিয়ে অটো নিয়ে যেতেন, সেই রাস্তার ওপরই প্রাসাদোপম বাড়িতে থাকেন সিরাজ, পুরো পরিবার নিয়ে। হায়দরাবাদের অভিজাত এলাকা জুবিলি হিলসের ফিল্ম নগরের বাসিন্দা সিরাজ।

নিমেষের মধ্যে বদলে গিয়েছে পুরো মহল। আইপিএল (IPL) খেলেই বছরে মোট আট কোটি টাকা আয় করেন ভারতীয় দলের নামী পেসার। যিনি বোর্ডের বি গ্রেডে রয়েছেন, সেখানে আয় বছরে তিন কোটি। পাশাপাশি নানা বিজ্ঞাপনের কাজ ও এনডোর্সমেন্ট থেকে আরও টাকা পান। তাঁর বছরে মোট আয় ২১ কোটি টাকা। একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী সিরাজের মোট সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকা।

এশিয়া কাপ ফাইনালে ২১ রানে ছয় উইকেট নিয়ে তিনি ম্যাচের সেরা হন। সেরার পুরস্কারস্বরূপ পেয়েছিলেন ১২ লক্ষ টাকা। ওই অর্থ তিনি কলম্বোর মাঠকর্মীদের দিয়ে দিয়েছিলেন।

বেঙ্গালুরু দলের হয়েও নিয়মিত ভাল পারফরম্যান্স করে এসেছেন সিরাজ। তিনি ক্রমে উন্নতি করেছেন, হয়ে উঠেছেন যে কোনও অধিনায়কের ভরসাস্থল। সিরাজের বাবা একটা সময় অটো চালালেও, তাঁর এই মুহূর্তে বহুমূল্যের চারটি গাড়ি। আনন্দ মাহীন্দ্র একবার সিরাজকে দিয়েছিলেন মাহিন্দা থর। রয়েছে বিএমডব্লুউ, এমনকী অস্ট্রেলিয়ার মাঠে সেরা বোলিং করে পেয়েছিলেন টয়োটা কোরোলা।  

কাউন্টিতে নির্বাসিত পূজারা, অন্যের দোষ নিজের ঘাড়ে চাপল


```