
শেষ আপডেট: 30 November 2022 06:46
দ্য ওয়াল ব্যুরো: স্কুটিতে চড়ে এসে মহিলার কানের সোনার দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। কিন্তু ভয় না পেয়ে তাদের সঙ্গে মারামারি করে চিৎকার জুড়েছিলেন মহিলা। তাতেই ধরা পড়ে যাওয়ার ভয়ে ধারালো অস্ত্র দিয়ে মহিলার কান (cut off woman's ear) কেটে দুল নিয়ে পালাল (snatch gold earrings) দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তরপ্রদেশের লখনউয়ের (Lucknow) মাদিয়াও থানা এলাকায়। সূত্রের খবর, এদিন নির্মলা সিং নামে এলাকার বাসিন্দা এক মহিলা নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময় একটি স্কুটিতে চড়ে তাঁর পিছু ধাওয়া করে কয়েকজন দুষ্কৃতী। কাছাকাছি এসে তারা মহিলার কান থেকে সোনার দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
কিন্তু ভয় না পেয়ে তাদের সঙ্গে লড়তে শুরু করেন নির্মলা। একই সঙ্গে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন তিনি। এতেই ঘাবড়ে যায় ওই দুষ্কৃতীরা। ধরা পড়ে যাওয়ার ভয়ে ধারালো অস্ত্রের সাহায্যে সোনার দুল সহ নির্মলার কান কেটে নিয়ে সেখান থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা।
স্থানীয়রা নির্মলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরপর তাঁর বাড়ির লোকজন পুলিশকে খবর দেন। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করেছেন নির্মলা ও তাঁর পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। খুব শিগগিরই দুষ্কৃতীদের খুঁজে বের করে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তাঁরা।
ভালোবেসে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর বাড়ির লোকের চূড়ান্ত অত্যাচারে আত্মঘাতী দম্পতি