Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

নন্দীগ্রামে গেরুয়া ঝড়, সমবায় সমিতিতে একটিও আসন পেল না তৃণমূল

নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের কথায়, “এটা অরাজনৈতিক নির্বাচন। এখানে রাজনৈতিক কোনও প্রতীক থাকে না। ২০২১ সাল থেকে আজ পর্যন্ত গ্রামপঞ্চায়েত সদস্যও বিজেপি। সুতরাং এখানে বিজেপি রাজনৈতিকগতভাবে তৃণমূলের থেকে কিছুটা হলেও এগিয়ে আছে।”

নন্দীগ্রামে গেরুয়া ঝড়, সমবায় সমিতিতে একটিও আসন পেল না তৃণমূল

শেষ আপডেট: 29 September 2024 20:20

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একটিও আসন ধরে রাখতে পারল না তৃণমূল। সব কটি আসন দখলে রাখল বিজেপি। রবিবার নন্দীগ্রামের মহম্মদপুর সমবায়ে সমিতির নির্বাচন ছিল। সেখানে ৯টি আসন ছিল। সেই ৯টি আসনেই জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। ফল ঘোষণার পরেই আনন্দে মেতে ওঠে বিজেপি কর্মীরা। পুজোর আগে গেরুয়া আবিরে অকাল হোলিতে মাতেন তাঁরা। বিজেপির দাবি, এই জয় মানুষের। সামনে আরও বড় জয়ে আসতে চলেছে। 

নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের কথায়, “এটা অরাজনৈতিক নির্বাচন। এখানে রাজনৈতিক কোনও প্রতীক থাকে না। ২০২১ সাল থেকে আজ পর্যন্ত গ্রামপঞ্চায়েত সদস্যও বিজেপি। সুতরাং এখানে বিজেপি রাজনৈতিকগতভাবে তৃণমূলের থেকে কিছুটা হলেও এগিয়ে আছে।”

রবিবার শান্তিপূর্ণ ভাবে মহম্মদপুর সমবায় সমিতির নির্বাচন হয়।  ৯টি আসন বিশিষ্ট এই সমিতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সবক’টি আসনে প্রার্থী দিয়েছিল। ফলাফল বেরোনোর পরে দেখা যায়, একেবারেই সেখানে খাতা খুলতে পারেনি তৃণমূল। সব ক’টি আসনের জয়লাভ করেছে বিজেপি। 

জেলা কমিটির সদস্য সুপর্ণা পড়্যা বলেন, “৯টি আসনের ৯টিই বিজেপি সমর্থিত প্রার্থীরা পেয়েছেন। আমরা মনোনয়নের দিন প্রতিজ্ঞা করেছিলাম যে এখানে বিরোধী শূন্য করব। কারণ এই মাটি আমাদের বিজেপির শক্ত ঘাঁটি।”


```