Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

রবিবার টেট, ভিড় সামলাতে চলবে বাড়তি মেট্রো, থাকবে বিশেষ ব্যবস্থাও

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১১ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা (TET Exam 2022)। রাজ্যজুড়ে সেই পরীক্ষা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনও অসুবিধা না হয়, তাই রাস্তায় বাসের সংখ্যা বাড়ানো সিদ্ধান্ত

রবিবার টেট, ভিড় সামলাতে চলবে বাড়তি মেট্রো, থাকবে বিশেষ ব্যবস্থাও

শেষ আপডেট: 9 December 2022 14:13

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১১ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা (TET Exam 2022)। রাজ্যজুড়ে সেই পরীক্ষা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনও অসুবিধা না হয়, তাই রাস্তায় বাসের সংখ্যা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর। এবার মেট্রোর সংখ্যা বাড়ানোর কথা জানালো কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail) কর্তৃপক্ষ।

রবিবার এমনিতেই মেট্রো কম চলে। তবে টেটের জন্য আপ-ডাউন মিলিয়ে বাড়তি আরও ৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর আগে ব্যস্ত সময়ে ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। বিকেলে ১০ মিনিট অন্তর মেট্রো মিলবে।

১১ ডিসেম্বর, রবিবার উত্তর- দক্ষিণ শাখায় মোট ১৩৮টি ট্রেন চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে পরিস্থিতির ওপর নজর রাখা হবে। প্রয়োজনে আরও বাড়তি মেট্রো চালানো হতে পারে। এছাড়াও দমদম, মহানায়ক উত্তম কুমার, এসপ্ল্যানেড, শোভাবাজার-সুতানুটিতে চাপ সামলাতে প্রয়োজনে বাড়তি মেট্রো কর্মীও থাকবেন।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে ১৪৫৩ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। টেট দুর্নীতির অভিযোগে সরগরম গোটা রাজ্য। তাই আসন্ন টেটে স্বচ্ছতা বজায় রাখার ব্যাপারে জোর দিয়েছে নবান্ন। যাতে টেট কেন্দ্র করে কোনওরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখার জন্য নবান্নের তরফ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরীক্ষাকেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি থাকবে। মোবাইল, স্মার্ট ওয়াচ--- সহ বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রের ঢোকা যাবে না। এমনকী যথাযথ পুলিশ মোতায়েন থাকবে পরীক্ষাকেন্দ্রের বাইরে।

এসএসসি অফিসেই হয়েছে ওএমআর শিটে কারচুপি, নিয়োগ মামলার রিপোর্টে বিস্ফোরক দাবি সিবিআইয়ের


```