Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

দিনভর জলে তল্লাশি চালিয়েও হদিশ মিলল না ক্যাফে কফি ডে কর্তার, হু হু করে পড়ল শেয়ারের দাম

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সন্ধ্যায় নেত্রাবতী নদীর ওপরে ব্রিজের ওপরে শেষ দেখা গিয়েছে ক্যাফে কফি ডে-র মালিক ভি জি সিদ্ধার্থকে। স্থানীয় অনেকে জানিয়েছেন, তাঁরা ব্রিজের ওপর থেকে একজনকে নদীতে পড়ে যেতে দেখেছেন। কিন্তু দিনভর নদীতে ডাইভার নামিয়েও মেল

দিনভর জলে তল্লাশি চালিয়েও হদিশ মিলল না ক্যাফে কফি ডে কর্তার, হু হু করে পড়ল শেয়ারের দাম

শেষ আপডেট: 30 July 2019 15:47

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সন্ধ্যায় নেত্রাবতী নদীর ওপরে ব্রিজের ওপরে শেষ দেখা গিয়েছে ক্যাফে কফি ডে-র মালিক ভি জি সিদ্ধার্থকে। স্থানীয় অনেকে জানিয়েছেন, তাঁরা ব্রিজের ওপর থেকে একজনকে নদীতে পড়ে যেতে দেখেছেন। কিন্তু দিনভর নদীতে ডাইভার নামিয়েও মেলেনি সিদ্ধার্থর হদিশ। তিনি নিখোঁজ হয়েছেন জানাজানি হওয়ার পর মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জে তাঁর দু'টি কোম্পানি কফি ডে এন্টারপ্রাইজ ও সিকাল লজিস্টিকসের শেয়ারের দাম পড়েছে হু হু করে। স্টক এক্সচেঞ্জে একদিনে কোনও শেয়ারের দাম ২০ শতাংশ পড়তে পারে। সিদ্ধার্থর দু'টি সংস্থার শেয়ারের দামই এদিন ২০ শতাংশ করে পড়েছে। সোমবার ভি জি সিদ্ধার্থ একটি টয়োটা ইনোভা গাড়িতে চড়ে বেঙ্গালুরু থেকে গিয়েছিলেন ২২০ কিলোমিটার দূরে সকলেশপুরে। গাড়ি চালাচ্ছিলেন বাসবরাজ পাতিল। তিনি তিন বছর ধরে সিদ্ধার্থর কাছে কাজ করছেন। ফেরার পথে সিদ্ধার্থ তাঁকে গাড়ি ঘুরিয়ে ম্যাঙ্গালুরুর দিকে যেতে বলেন। পথে জেপ্পিনা মোগারু নামে এক জায়গায় নেত্রাবতী নদীর ওপরে ব্রিজ পেরোতে হচ্ছিল। ব্রিজের মাঝামাঝি গাড়ি থামিয়ে সিদ্ধার্থ নেমে যান। ড্রাইভারকে বলেন, ব্রিজের শেষে গিয়ে অপেক্ষা করতে। তখন সন্ধ্যা সাতটা। বাসবরাজ গাড়ি নিয়ে ব্রিজের শেষে এক ঘণ্টা অপেক্ষা করেন। সিদ্ধার্থ ফিরছেন না দেখে তিনি ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু শিল্পপতির ফোন বন্ধ ছিল। তখন তিনি সিদ্ধার্থর ছেলেকে খবর দেন। পুলিশেও ফোন করেন। ম্যাঙ্গালুরু পুলিশের কমিশনার সন্দীপ পাতিল জানিয়েছেন, তাঁরা খোঁজ নিচ্ছেন, কার সঙ্গে শেষবার কথা বলেছিলেন সিদ্ধার্থ। ব্রিজের ওপরে একটি ডগ স্কোয়াড পাঠানো হয়েছিল। কুকুরগুলি ব্রিজের মাঝামাঝি একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। নদীতে খোঁজাখুজির জন্য স্থানীয় মৎস্যজীবীদের সাহায্য নেওয়া হচ্ছে। ভি জি সিদ্ধার্থ কর্ণাটকের বিজেপি নেতা এস এম কৃষ্ণের জামাই। শিল্পপতি নিখোঁজ হওয়ার খবর শুনে কৃষ্ণর বাড়ির সামনে ভিড় জমতে থাকে। মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। রাজ্যের কংগ্রেস নেতাদের মধ্যে যান ডি কে শিবকুমার ও বি এল শংকর। সিদ্ধার্থর বাড়ি চিকমাগালুর জেলায়। তিনি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কৃষ্ণর এক মেয়েকে বিয়ে করেন। পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে তিনি প্রথমে চাকরি করেন মুম্বইয়ের জে এম ফিনান্সিয়াল লিমিটেডে। পরে বেঙ্গালুরুতে নিজের কোম্পানি খোলেন, তার নাম সিভান সিকিউরিটিজ। তার সঙ্গে শুরু করেন ক্যাফে কফি ডে। চিকমাগালুরে যে কফি উৎপন্ন হয়, তাকে তিনি বিশ্ব জুড়ে জনপ্রিয় করে তোলেন। কর্ণাটক বিজেপির নেতা জ্ঞানেন্দ্র জানিয়েছেন, সিদ্ধার্থর বাবা খুব অসুস্থ। তিনি মাইসুরুর এক হাসপাতালে ভর্তি আছেন। অপর বিজেপি নেতা শোভা কারানডালজে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখে আবেদন জানিয়েছেন, তদন্তে সাহায্য করুন।  কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ইউ টি খাদের বলেন, আমি সিদ্ধার্থর নিখোঁজ হওয়ার খবর শুনে মনে আঘাত পেয়েছি। তিনি মানুষ হিসাবে খুব ভালো ছিলেন। কয়েক হাজার লোককে চাকরি দিয়েছেন। তাঁর নিখোঁজ হওয়ার ব্যাপারে কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি হয়তো জলে পড়ে গিয়েছেন। একটি সূত্রে খবর নিখোঁজ হওয়ার আগে ক্যাফে কফি ডে-র ম্যানেজমেন্ট ও কর্মীদের উদ্দেশে চিঠি লিখে গিয়েছেন শিল্পপতি। তাতে বলেছেন, আমি 'যথাযথ লাভজনক ব্যবসা' গড়ে তুলতে পারিনি। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে তাঁর অফিসে আয়কর দফতরের অফিসাররা হানা দেন।

```