প্রথম বিবাহবার্ষিকীতে ট্রেন থেকে পড়ে মৃত যুবক, না জেনেই ট্রেনে করে এগিয়ে গেলেন স্ত্রী
দ্য ওয়াল ব্যুরো: প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীয়ের সঙ্গে ট্রেনে করে ফিরছিলেন যুবক। স্ত্রীয়ের অজান্তেই ট্রেন থেকে পড়ে মৃত্যু হল তাঁর। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে মুম্বইয়ের এই ঘটনায় মৃত মহম্মদ আলি আদতে ত্রিশূরের বাসিন্দা। মুম্বইয়ে একটি বেসরকার
শেষ আপডেট: 28 November 2018 13:57
দ্য ওয়াল ব্যুরো: প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীয়ের সঙ্গে ট্রেনে করে ফিরছিলেন যুবক। স্ত্রীয়ের অজান্তেই ট্রেন থেকে পড়ে মৃত্যু হল তাঁর। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে মুম্বইয়ের এই ঘটনায় মৃত মহম্মদ আলি আদতে ত্রিশূরের বাসিন্দা। মুম্বইয়ে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন বছর চব্বিশের এই যুবক।
দিন কয়েক আগে একটি বিশেষ কাজে ত্রিশূর গিয়েছিলেন নবদম্পতি মহম্মদ ও তাহিরা। প্রথম বিবাহবার্ষিকী পালনের পরে, সোমবার রাতে ত্রিশূর থেকে নেত্রবতী এক্সপ্রেসে করে মুম্বইয়ে ফিরছিলেন তাঁরা। ভাবতেও পারেননি, একসঙ্গে ফেরা হবে না আর। সূত্রের খবর, ম্যাঙ্গালোরের কাছে তাহিরা হঠাৎ খেয়াল করেন, অনেক ক্ষণ ধরে দেখতে পাচ্ছেন না স্বামীকে।

সহযাত্রীদের এবং পুলিশকে বিষয়টি জানান তিনি, শুরু হয় খোঁজাখুঁজি। কিছু পরে কাসারগোদ এলাকা থেকে খবর আসে, রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মহম্মদের দেহ! সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
পুলিশের অনুমান, শৌচালয়ে যাওয়ার সময়ে দরজার কাছে গেছিলেন মহম্মদ, তখনই পড়ে যান পা পিছলে। তাঁর দেহ ত্রিশূরে নিয়ে যাওয়া হয়েছে।