দ্য ওয়াল ব্যুরো: বাবার বড্ড শখ ছিল দামি গাড়িতে চড়ে ঘুরবেন। কিন্তু সে শখ আর পূরণ হলো না। অতৃপ্ত ইচ্ছে নিয়েই মারা গেলেন ওই ব্যক্তি। কিন্তু বাবা চলে গিয়েছেন তো কী হয়েছে। ছেলে বাবার ইচ্ছে পূরণের দায়িত্ব নিলেন। মৃত্যুর পর বাবাকে কবর দিলেন নতুন কেনা বিএমডব্লিউ গাড়িতে।
ঠিক এমনটাই হয়েছে নাইজেরিয়ায়। বাবা বেঁচে থাকতে ছেলে বাবাকে দামি গাড়িতে চড়াতে পারেন নি। মেটাতে পারেননি বাবার শখ। তাই বাবা মারা যাওয়ার পর নতুন বিএমডব্লিউ গাড়ি কিনে সেই গাড়িতেই বাবাকে কবর দিলেন ছেলে।
ভারতীয় মুদ্রায় ওই গাড়ির দাম প্রায় ৬০ লক্ষ টাকা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নাইজিরিয়ান ব্যক্তির এই কাণ্ড। নেটিজেনরাও নিজেদের স্বভাব মতো শুরু করে দিয়েছেন ট্রোল। কেউ কেউ তো বলছেন বেঁচে থাকলে বাবাকে এতটা সম্মান দিলে পারতেন ওই নাইজিরিয়ান। দেখুন সেই ছবি।