Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মমতা বন্দ্যোপাধ্যায় পিছন থেকে ধাক্কা খেয়ে পড়ে যান, তাতেই মাথায় চোট, জানাল এসএসকেএম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর বাড়িতেই পিছন থেকে ধাক্কা খেয়ে পড়ে যান। তাতেই মুখ থুবড়ে পড়েন তিনি। তাঁর মাথায় গভীরভাবে কেটে গিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে।

মমতা বন্দ্যোপাধ্যায় পিছন থেকে ধাক্কা খেয়ে পড়ে যান, তাতেই মাথায় চোট, জানাল এসএসকেএম

শেষ আপডেট: 15 March 2024 00:42

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর বাড়িতেই পিছন থেকে ধাক্কা খেয়ে পড়ে যান। তাতেই মুখ থুবড়ে পড়েন তিনি। তাঁর মাথায় গভীরভাবে কেটে গিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে। নাকেও কেটে যায়। বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ড. মণিময় বন্দ্যোপাধ্যায়।

 এখন বড় কৌতূহলের বিষয় হল, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কেউ ইচ্ছাকৃতভাবে পিছন থেকে ধাক্কা মেরেছে? তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে এর সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি ওতপ্রতভাবে জড়িত। তাই প্রশ্ন উঠেছে যে, কোনও বৈরীতা থেকে কেউ পিছন থেকে ধাক্কা মেরেছে কিনা? নাকি অনিচ্ছাকৃত ভাবে ধাক্কা লেগে গিয়েছে, তার ফলে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। 

এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ড. মণিময় বন্দ্যোপাধ্যায় রাতে দ্য ওয়ালকে বলেন, "এর অর্থ এই নয় যে কেউ শারীরিক ধাক্কা মেরেছে, এর অর্থ মুখ্যমন্ত্রী সেইসময় অনুভব করেছিলেন কেউ যেন তাঁকে ধাক্কা মেরেছেন।"

এসএসকেএমের অধিকর্তা জানিয়েছেন, সন্ধে সাড়ে ৭টা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। তিনি আরও জানান, “বাড়ির পরিসরের মধ্যেই কোথাও পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পিছন থেকে ধাক্কা খাওয়ার ফলে তিনি পড়ে যান। তাঁর সেরিব্রাল কনকাশন ছিল (cerebral concussion- মস্তিষ্কে আঘাতের ফলে ব্যাথা)। তাঁর কপালে গভীর ক্ষত তৈরি হয়। তাই গল গল করে রক্ত পড়ছিল।” 

চিকিৎসক আরও জানিয়েছেন, “এসএসকেএম হাসপাতালের নিউরো সার্জারির প্রধান, মেডিসিনের প্রধান এবং কার্ডিওলজিস্টরা তাঁকে পরীক্ষা করেন। মুখ্যমন্ত্রীর কপালে ৩টি ও নাকে ১টি সেলাই পড়েছে। তাঁকে হাসপাতালে থাকতে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান”। 

এসএসকেএমের অধিকর্তা আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ইসিজি, সিটি স্ক্যান ইত্যাদি হয়েছে। সেরকম কিছু পাওয়া যায়নি। তবে শুক্রবার ফের তাঁর শারীরিক পরীক্ষা করা হবে। 


```