Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

করোনা-আতঙ্ক: আইপিএলের প্রথম ম্যাচের টিকিট বিক্রি স্থগিত করল মহারাষ্ট্র

দ্য ওযাল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে আইপিএল ২০২০-র প্রথম ম্যাচের টিকিট বিক্রি করা বন্ধ করল মহারাষ্ট্র সরকার। দেশজুড়ে করোনা-সতর্কতা জারি হয়েছে। এই সময়ে এক জায়গায় বহু মানুষের জমায়েত করলে বিপদ বাড়তে পারে। সেই বুঝেই মুম্বই ইন্ডিয়

করোনা-আতঙ্ক: আইপিএলের প্রথম ম্যাচের টিকিট বিক্রি স্থগিত করল মহারাষ্ট্র

শেষ আপডেট: 12 March 2020 04:20

দ্য ওযাল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে আইপিএল ২০২০-র প্রথম ম্যাচের টিকিট বিক্রি করা বন্ধ করল মহারাষ্ট্র সরকার। দেশজুড়ে করোনা-সতর্কতা জারি হয়েছে। এই সময়ে এক জায়গায় বহু মানুষের জমায়েত করলে বিপদ বাড়তে পারে। সেই বুঝেই মুম্বই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে নির্ধারিত প্রথম ম্যাচটির টিকিট আপাতত মন্ধ রাখল শিবসেনার নেতৃত্বাধীন মহা আগড়ি সরকার। ২৯ মার্চ এই ম্যাচটির মাধ্যমেই ত্রয়োদশ আইপিএল শুরু হওয়ার কথা ছিল। ২৪ মে পর্যন্ত চলার কথা লিগ। মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ টোপ এর আগেই বলেছিলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে আইপিএল স্থগিত করার কথা ভাবতে পারে সরকার। বিশ্বজুড়ে চার হাজারেরও বেশি প্রাণ চলে গেছে। এই অবস্থায় ঝুঁকি না নেওয়াই শ্রেয়। শনিবারই তিনি বলেছিলেন, "অনেক মানুষ এক জায়গায় জড়ো হলে যে কোনও সংক্রামক অসুখই বড় মাপে ছড়ানোর আশঙ্কা বেড়ে যায়। অনুষ্ঠান, খেলা-- এসব যে কোনও সময় অ্যারেঞ্জ করা যেতে পারে। তাই সবদিক ভেবে এইবারটা বন্ধ রাখা যায় কিনা দেখতে হবে। কী সিদ্ধান্ত হল, শিগগিরি ঘোষণা করবে সরকার।" এর পরে অবশ্য বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, আইপিএল-এর সূচিতে কোনও পরিবর্তন হবে না। তিনি বলেন, "আমরা সমস্ত সতর্কতা অবলম্বন করব। সেগুলি কী তা আমি এখনই বলতে পারব না, এ বিষয়ে চিকিৎসকরাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলবেন। তাঁরা ইতিমধ্যেই হাসপাতালগুলির সঙ্গে কথা বলে সব খতিয়ে দেখছেন। তাঁদের কথাই আমরা মেনে চলব।" শেষমেশ সরকার ঘোষণা করল, প্রথম ম্যাচের টিকিট বিক্রি স্থগিত করা হয়েছে। আইপিএল বন্ধ হবে কিনা, তা এখনও বুঝতে পারছেন না কেউই। তবে বুধবার রাতেই করোনাভাইরাসকে বিশ্বজোড়া মহামারী বলে ঘোষণা করেছে হু। জানিয়ে দিয়েছে, একে আর হাল্কাভাবে নেওয়ার পরিস্থিতি নেই। সমস্ত বিদেশির ভিসা স্থগিত করেছে ভারত সরকার। এই অবস্থায় আইপিএল বাতিল হতে পারে বলেই অনেকে মনে করছেন।

```