Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কি এবার ফের অফলাইনে? পরীক্ষা কবে?

দ্য ওয়াল ব্যুরো: সিবিএসই ও আইসিএসই বোর্ডের পথেই হেঁটে এবার পরীক্ষা হলে সেন্টারে মাধ্যমিক (madhyamik) ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা শুরু রাজ্যে। ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গিয়েই দিতে হবে, এমনই প্রস্তাব মধ্যশিক্ষা পর্ষদ

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কি এবার ফের অফলাইনে? পরীক্ষা কবে?

শেষ আপডেট: 29 October 2021 05:39

দ্য ওয়াল ব্যুরো: সিবিএসই ও আইসিএসই বোর্ডের পথেই হেঁটে এবার পরীক্ষা হলে সেন্টারে মাধ্যমিক (madhyamik) ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা শুরু রাজ্যে। ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গিয়েই দিতে হবে, এমনই প্রস্তাব মধ্যশিক্ষা পর্ষদের। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একই প্রস্তাব উচ্চ শিক্ষা সংসদেরও। শীঘ্রই পরীক্ষার সূচিও ঘোষিত হবে। পূর্বেই সিবিএসই ও আইসিএসই-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা অফলাইনে করা হবে বলে জানানো হয়। তবে এই পরীক্ষা দুই দফায় করা হবে। রাজ্যেও অফলাইনে পরীক্ষা নেওয়ার ভাবনা চিন্তা শুরু হলেও এখনই এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষা আগামী বছর মার্চ মাসে হওয়ার সম্ভাবনা আছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এপ্রিলে নেওয়ার ভাবনা সংসদের। তবে দুই দফায় নয়, এক দফাতেই পরীক্ষা শেষ করবে পর্ষদ ও সংসদ। এই নিয়ে বিস্তারিত তথ্য জানাতে আগামী ১ নভেম্বর সাংবাদিক সম্মেলন করে জানানো হবে। ফের যমজ সন্তানের বাবা হতে চলেছেন রোনাল্ডো, নিজেই দিলেন খুশির খবর শিক্ষা দফতর সূত্রে খবর, পরীক্ষার জন্য স্কুল প্রস্তুত করতে হবে। অবশ্যই কোভিড বিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে। একটি প্রস্তাব এরমধ্যেই পাঠানো হয়েছে। এখন অপেক্ষা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেতের ওপর। চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাতিল করা হয়েছিল করোনার কারণে। সেক্ষেত্রে পূর্বের নম্বরের ভিত্তিতেই মূল্যায়ন হয়। ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার পথেই বন্ধ হয়ে যায়। শেষ চারটি দিনের পরীক্ষা বাতিল হয়ে যায়। সেই থেকে বন্ধ অফলাইনে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক। প্রায় বছর দুই পর অফলাইনে ফিরতে চলেছে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক ২০২২-এ পরীক্ষা নেওয়ার পক্ষেই হাঁটছে পর্ষদ ও সংসদ। সূত্রের খবর, গোয়া সফরের পরেই এই বিষয়ে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রাজ্যে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়ে যাচ্ছে ১৬ নভেম্বর থেকে। এরফলে ফের স্কুলমুখো হবে পড়ুয়ারা। অন্যদিকে, সিবিএসই অফলাইন পরীক্ষার কথা ঘোষণা করলেও অভিভাবকদের অনেকেই এই সিদ্ধান্তে খুশি নন। করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করেই অনলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষেই সওয়াল করছেন অনেকেই। এখন দেখার বিষয় এই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কী হয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```