
শেষ আপডেট: 29 July 2023 02:08
দ্য ওয়াল ব্যুরো: আগের দিন রাত থেকেই নিখোঁজ ছিল ১১ বছরের নাবালিকা। অবশেষে পরের দিন ভোরে বাড়ির কাছেই একটি বিখ্যাত মন্দিরের পাশের জঙ্গল থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে। সূত্রের খবর, গণধর্ষণ করা হয়েছে ওই কিশোরীকে (Madhya Pradesh minor gang raped)। অভিযুক্তদের মধ্যে মন্দিরের এক কর্মীও রয়েছে বলে সূত্রের খবর।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলার মাইহার পুলিশ স্টেশন এলাকার আরকান্দিতে। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিল নাবালিকা। রাতেও সে বাড়ি না ফেরায় তার বাড়ির লোকজন থানায় খবর দেন। পুলিশের পাশাপাশি নিজেরাও খোঁজাখুঁজি শুরু করেন। পরে শুক্রবার ভোরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাইহার টাউনে বিখ্যাত সারদা মন্দিরের (Sharda Temple) পাশেই একটি জঙ্গল থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। এই মন্দিরটিতে সারা দেশ থেকে পুণ্যার্থীরা আসেন পুজো দিতে। সূত্রের খবর, নাবালিকার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছিল, শরীর জুড়ে ছিল অজস্র ক্ষত এবং কামড়ের দাগ।
পুলিশ সূত্রে জানা গেছে, নাবালিকার অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে মাইহার সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পাওয়া মাত্রই উত্তেজিত জনতা হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনেন।
তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন মন্দির কমিটির গোশালার কর্মী। দুজনেই আপাতত পুলিশ হেফাজতে রয়েছে। নাবালিকা শারীরিক পরীক্ষা ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে রেওয়া মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে কিশোরীকে।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। এছাড়া নির্যাতিতার চিকিৎসার ব্যাপারে সবরকম বন্দোবস্ত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
https://twitter.com/ChouhanShivraj/status/1684848627003338753?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1684848627003338753%7Ctwgr%5Eb7b7c082bff2c5b52342883968d35393f62bd01a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fgirl-gang-raped-found-with-bite-marks-all-over-body-in-madhya-pradesh-4249681
কিন্তু তাঁর অবস্থানকে কটাক্ষ করে রাজ্যের কংগ্রেস প্রেসিডেন্ট কমল নাথ দাবি করেছেন, শিবরাজ সরকার রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। নাবালিকার পরিবারকে যত দ্রুত সম্ভব এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সওয়াল করেছেন তিনি।
https://twitter.com/OfficeOfKNath/status/1684839914364641280?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1684839914364641280%7Ctwgr%5Eb7b7c082bff2c5b52342883968d35393f62bd01a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fgirl-gang-raped-found-with-bite-marks-all-over-body-in-madhya-pradesh-4249681
অভিষেক-রুজিরাকে জেরার জন্য দিল্লিতে ডাকা যাবে না, ইডির আবেদনে এখনই সাড়া দিল না সুপ্রিম কোর্ট