Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

হাওড়া-বর্ধমান কর্ড লাইনে রবিবার ফের একগুচ্ছ ট্রেন বাতিল! জানুন কোন কোন লোকাল চলবে না

আগামী ৩ মার্চ হাওড়া থেকে বাতিল থাকছে একগুচ্ছে লোকাল ট্রেন।

হাওড়া-বর্ধমান কর্ড লাইনে রবিবার ফের একগুচ্ছ ট্রেন বাতিল! জানুন কোন কোন লোকাল চলবে না

শেষ আপডেট: 1 March 2024 22:56

দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ শাখায় স্বস্তি মিললেও ট্রেন বাতিল হচ্ছে হাওড়া শাখায়। আগামী ৩ মার্চ হাওড়া থেকে বাতিল থাকছে একগুচ্ছে লোকাল ট্রেন। রেলের তরফে এমনটাই জানানো হয়েছে।

পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু হাওড়া নয়, ট্রেন বাতিল থাকছে বর্ধমান, গুরাপ, ব্যান্ডেল, তারকেশ্বর স্টেশন থেকেও। হাওড়া ও লিলুয়ার রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ চলবেএকইসঙ্গে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ডানকুনি স্টেশনে ওভারব্রিজের কাজ চলবে। সে কারণেই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলের তরফে যে ট্রেনগুলি বাতিল থাকবে বলে জানানো হয়েছে সেগুলি হল- হাওড়া থেকে ৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮১৫, ৩৬৮১৭,  ৩৬০৭১, ৩৭৮১১, ৩৭২১১, , ৩৭২১৩, , ৩৭২১৫, ৩৭২১৯, , ৩৭৩০৯,  37309, ৩৭৩১১, বর্ধমান থেকে ৩৬৮১২, ৩৬৮১৪, ৩৬৮১৬, ৩৬৮১৮, ৩৭৮১২, গুড়াপ থেকে ৩৬০৭২, ব্যান্ডেল থেকে ৩৭২১২, ৩৭২১৪,  ৩৭২১৬, ৩৭২১৮, তারকেশ্বর থেকে ৩৭৩১২, ৩৭৩১৪। অর্থাৎ হাওড়া বর্ধমান কর্ড লাইনে রবিবার মোট ২২ টি ট্রেন বাতিল থাকবে।

 

প্রসঙ্গত, আগামী শনি এবং রবিবার শিয়ালদহ শাখার একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছিল পূর্ব রেল। বৃহস্পতিবার এব্যাপারে রেলের তরফে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল। তবে শুক্রবার ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল জানিয়ে দিল, শনি ও রবিবার কোনও ট্রেন বাতিল হচ্ছে না।

এরপরই যাত্রী সাধারণের মধ্যে এই নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়। এরপরই শুক্রবার রেলের তরফে ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, অনিবার্যকারণ বশত দমদম স্টেশনের নন-ইন্টারলকিংয়ের কাজ এখনই করা হচ্ছে না। ফলে শনি ও রবিবার ট্রেন চলাচল পরিষেবা অক্ষুন্ন রাখা হচ্ছে। যদিও হাওড়া লাইনে যাত্রী ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।


```