Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

যাদবপুর নিয়ে বাংলার বাবা-মায়েরা চিন্তিত, ওদিকে কোটায় মৃত্যু মিছিলও কিন্তু থামছে না

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় গোটা বাংলায় আন্দোলিত (jadavpur university student death)। ছেলেমেয়েদের হস্টেলে রেখে পড়ানোর ব্যাপারে বাবা, মা, অভিভাবকদের মনে আতঙ্ক তৈরি হয়েছে। মেধা এবং উৎকর্ষে যাদবপুর শুধু বাংলার

যাদবপুর নিয়ে বাংলার বাবা-মায়েরা চিন্তিত, ওদিকে কোটায় মৃত্যু মিছিলও কিন্তু থামছে না

শেষ আপডেট: 16 August 2023 13:26

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় গোটা বাংলায় আন্দোলিত (jadavpur university student death)। ছেলেমেয়েদের হস্টেলে রেখে পড়ানোর ব্যাপারে বাবা, মা, অভিভাবকদের মনে আতঙ্ক তৈরি হয়েছে। মেধা এবং উৎকর্ষে যাদবপুর শুধু বাংলার নয়, দেশের মধ্যেও অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু বাংলার এই বাবা মায়েরাই যেভাবে ছেলেমেয়েকে রাজস্থানের কোটায় পড়তে যেতে উৎসাহিত করছেন কিংবা কেউ কেউ ঠেলে পাঠাচ্ছেন, তা নিয়েও কি ভাবনাচিন্তার সময় এসেছে? মঙ্গলবার কোটায় ফের এক জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন (Kota student suicide)। এই নিয়ে কোটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বছর এখনও পর্যন্ত ২২ জন আত্মহত্যা করেছেন।

রাজস্থানের কোটা এখন মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার প্রস্তুতির অন্যতম ঠিকানা হয়ে উঠেছে। গোটা দেশ থেকে ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে হয় শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব হস্টেলে বা মেসবাড়ি ভাড়া করে থাকেন। বাংলা থেকে প্রতি বছর শয়ে শয়ে ছাত্র মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং নিতে চলে যান কোটায়। এতে যেমন ছাত্রছাত্রীদের ব্যক্তিগত উৎসাহ ও উচ্চাকাঙ্খা কাজ করে, তেমনই বহু ক্ষেত্রে দেখা যায় অভিভাবকরাই অগ্রণী ভূমিকা নিচ্ছেন।

কিন্তু পড়াশোনার অতিরিক্ত চাপ হোক, বা সুপ্রতিষ্ঠিত হওয়ার ইঁদুরদৌড়, কিংবা হতাশা থেকে প্রতি বছরই পড়ুয়াদের মৃত্যুমিছিল লেগে থাকে 'কোটা ফ্যাক্টরি'তে। শুধুমাত্র অগস্ট মাসেই কোটায় ৪ জন ছাত্র আত্মহত্যা করেছে বলে খবর। আর চলতি বছরের নিরিখে সেই সংখ্যাটা ২২! (Kota student suicide)

এর আগে গত বৃহস্পতিবার কোটায় উত্তরপ্রদেশের এক জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী আত্মহত্যা করেছিলেন। তাঁর সঙ্গে আগের দিনই গিয়ে দেখা করে এসেছিলেন তাঁর বাবা। কিন্তু তারপর আজমগঞ্জে বাড়ি ফেরার পথেই ছেলের মৃত্যু সংবাদ পান তিনি। তার ৭ দিনও কাটল না, ফের এক জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী আত্মহত্যা করলেন স্বাধীনতা দিবসের রাতে। বাল্মীকি জঙ্গিদ নামে ১৮ বছরের ওই ছাত্র বিহারের গয়ার বাসিন্দা। আইআইটিতে ভর্তির জন্য কোটার একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন তিনি (Kota JEE student death)। গত বছর থেকেই মহাবীর নগর এলাকায় থেকে পড়াশোনা করছিলেন তিনি। তবে কেন ওই ছাত্র আত্মহত্যা করলেন তার কারণ এখনও স্পষ্ট নয়।

যাদবপুর কাণ্ডে যেভাবে র‍্যাগিং-এর তত্ত্ব সামনে এসেছে, তাতে হাড়হিম হয়ে যাচ্ছে নাগরিকদের। যৌন সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা, অশালীন প্রশ্ন ও ইঙ্গিতের সঙ্গে বেধড়ক মার, বারান্দার সরু রেলিংয়ের উপর দিয়ে হাঁটতে বাধ্য করার ঘটনা সামনে আসার পর প্রশ্ন উঠেছে, উৎকর্ষের শিখরে থাকা এই প্রতিষ্ঠানে কোন ভরসায় ছেলেমেয়েদের পড়তে পাঠাবেন বাবা-মায়েরা! প্রশ্ন উঠছে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। একই কথা কোটার ক্ষেত্রেও প্রযোজ্য। আপাত হাসিখুশি পড়ুয়ারা কোন যাঁতাকলে পড়ে জীবন শেষ করে দেওয়ার কথা ভাবতে পারেন? প্রশ্ন থাকলেও তার উত্তর নেই।

যাদবপুরের হোস্টেলে আমি পৌঁছনোর আগেই ট্যাক্সিতে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রকে: অ্যাম্বুল্যান্স চালক


```