Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

গুগল ডুডলের শিশুদিবসের প্রতিযোগিতায় ভারত-সেরা কলকাতার 'শ্লোক', কী এঁকেছে সে

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার মুকুটে নতুন পালক। এই বছর গুগলের শিশুদিবসের (children's day) ডুডল (google doodle) প্রতিযোগিতায় ভারতে প্রথম হয়েছে কলকাতার শিল্পী শ্লোক মুখোপাধ্যায় (Shlok Mukherjee)। আজ ১৪ নভেম্বর শিশুদিবসে গুগল (google.co.in) খুল

গুগল ডুডলের শিশুদিবসের প্রতিযোগিতায় ভারত-সেরা কলকাতার 'শ্লোক', কী এঁকেছে সে

শেষ আপডেট: 14 November 2022 07:59

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার মুকুটে নতুন পালক। এই বছর গুগলের শিশুদিবসের (children's day) ডুডল (google doodle) প্রতিযোগিতায় ভারতে প্রথম হয়েছে কলকাতার শিল্পী শ্লোক মুখোপাধ্যায় (Shlok Mukherjee)। আজ ১৪ নভেম্বর শিশুদিবসে গুগল (google.co.in) খুললেই দেখা মিলবে শ্লোকের আঁকা ডুডলের।

গুগলের এই বছরের ডুডল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল প্রায় ১০০টি শহরের প্রতিযোগীরা। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের আঁকা মোট ১ লক্ষ ১৫ হাজার ছবি জমা পড়েছিল গুগলের ২০২২ সালের ডুডল প্রতিযোগিতায়। এই বছরের ভারতে ডুডলের থিম ছিল, 'আগামী ২৫ বছরে আমার দেশ...।' সেই থিমের উপর ছবি এঁকেই সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে কলকাতার শ্লোক।

ডুডলের জন্য শ্লোকের আঁকা ছবিটির নাম 'ইন্ডিয়া অন দ্য সেন্টার স্টেজ।' ছবিটি শেয়ার করে শ্লোক লিখেছে, 'আগামী ২৫ বছরে আমার ভারতের বিজ্ঞানীরা মানবতার স্বার্থে আমাদের নিজস্ব পরিবেশ-বান্ধব রোবট তৈরি করবেন। নিয়মিত মহাকাশে যাবেন আমাদের মহাকাশচারীরা। যোগ এবং আয়ুর্বেদে আরও উন্নত হবে ভারত। আগামী সময়ে আরও অনেকটা শক্তিশালী হয়ে উঠবে আমার দেশ।'

'ছাত্র-ছাত্রীদের কল্পনাশক্তি এবং সৃজনশীলতায় আমরা মুগ্ধ। অনেকের ডুডলেই প্রযুক্তিবিদ্যার উন্নতি এবং অগ্রগতির ছবি ধরা পড়েছে, যা আমাদের বিশেষভাবে অবাক করেছে,' লেখা হয়েছে গুগল ডুডলের পেজের তরফ থেকে।

সারা দেশ থেকে জমা পড়া এন্ট্রির মধ্যে থেকে শেষ রাউন্ডে ওঠে মাত্র ২০টি ডুডল। সৃজনশীলতা, শৈল্পিক গুণাগুণ, থিমের সঙ্গে সামঞ্জস্য এবং অনন্যতার বিচারে বিচারকরা বেছে নিয়েছিলেন সেরা এন্ট্রিগুলি। বাছাই করা সেই ২০টি ডুডল অনলাইনে জনসাধারণের ভোট দেওয়ার জন্য প্রদর্শিত হয়েছিল। সেগুলির মধ্যে থেকেই সেরা হয়েছে শ্লোকের আঁকা ডুডল। আগামী প্রজন্মের শিশুদের কাছে শ্লোকের আঁকা এই ডুডল অনুপ্রেরণা হয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে।

সার্ভিস রিভলভার থেকে বুকে গুলি! যুদ্ধজাহাজের মধ্যেই আত্মহত্যা নৌসেনা আধিকারিকের


```