Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

আরজি কর কাণ্ডে ময়নাতদন্তকারী চিকিৎসক ফের সিজিও কমপ্লেক্সে, জিজ্ঞাসাবাদ প্রাক্তন সুপারকেও

এদিন সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকেও। নির্ধারিত সময়ের মধ্যে তিনিও সিবিআই দফতরে পৌঁছে গিয়েছেন বলে খবর।

আরজি কর কাণ্ডে ময়নাতদন্তকারী চিকিৎসক ফের সিজিও কমপ্লেক্সে, জিজ্ঞাসাবাদ প্রাক্তন সুপারকেও

সিজিও কমপ্লেক্স

শেষ আপডেট: 24 September 2024 15:09

দ্য ওয়াল ব্যুরো: ৪৮ ঘণ্টা যেতে না যেতেই ফের সিজিও কমপ্লেক্সে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক অপূর্ব বিশ্বাস। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে দুপুরে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন তিনি। আরজি করের নির্যাতিতার দেহের ময়নাতদন্ত করেছিলেন চিকিৎসক অপূর্ব।

পাশাপাশি এদিন সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকেও। নির্ধারিত সময়ের মধ্যে তিনিও সিবিআই দফতরে পৌঁছে গিয়েছেন বলে খবর। সূত্রের খবর, এদিন দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।

এর আগে সিবিআইয়ের তলবে দু’বার হাজিরা দিলেও গত রবিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিকিৎসক অপূর্ব অভিযোগ তোলেন নির্যাতিতার ময়নাতদন্তের জন্য তাঁর উপর লাগাতার চাপ সৃষ্টি করা হয়েছিল।

চিকিৎসকের আরও অভিযোগ, নির্যাতিতার কাকা বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর উপর লাগাতার চাপ দিতে থাকে। কথা না মানলে মেরে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

রবিবার চিকিৎসকের মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। সেকারণেই এদিন কেন্দ্রীয় তদন্তকারীরা ময়নাতদন্তকারী চিকিৎসককে তলব করেছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে চিকিৎসককে জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছেন তদন্তকারীরা। পরে সঞ্জীব নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া যায় যাঁকে নির্যাতিতা কাকুবলে সম্বোধন করতেন বলে খবর

অন্যদিকে এদিন আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পড়ুয়া-ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনার সময় সঞ্জয়ই ছিলেন হাসপাতালের সুপার। পরে অভিযোগ উঠতেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগেও তাঁর বাড়িতে হানার পাশাপাশি একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। 


```