Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

নিয়োগ মামলায় ফের তলব অদিতির স্বামী দেবরাজকে, বুধবারই হাজিরা দিতে বলল সিবিআই

গত বছর নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই।

নিয়োগ মামলায় ফের তলব অদিতির স্বামী দেবরাজকে, বুধবারই হাজিরা দিতে বলল সিবিআই

দেবরাজ চক্রবর্তী

শেষ আপডেট: 29 May 2024 07:20

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে ফের তলব করল সিবিআই। সূত্রের খবর, মঙ্গলবার তাঁকে নোটিস পাঠিয়ে বুধবারই হাজিরা দিতে বলা হয়েছে। তবে আদৌ তিনি এবার হাজিরা দেবেন কিনা, তা স্পষ্ট নয়। 

গত বছর নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তারপর তাঁকে দু'বার তলব করা হয়েছিল। সেই দু'বারই তিনি অবশ্য তলবে সাড়া দিয়েছিলেন। জানিয়েছিলেন, একবারের জায়গায় একশো বার ডাকলেও আসব। একজন নাগরিকের কাজ তদন্তে সহযোগিতা করা। তবে এটাও স্পষ্ট করেছিলেন, যে সময় নিয়োগ দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, ওই সময় দলে তাঁর চাকরি দেওয়ার ক্ষমতাই ছিল না। 

দেবরাজের সঙ্গেই কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' বলেই পরিচিত। তিনিও দেবরাজের মতো তদন্ত সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সূত্রের খবর, গত দুটি তলবে দেবরাজের থেকে কিছু নথি চেয়েছিল সিবিআই। সেগুলি তিনি ইতিমধ্যেই জমা করেছেন। তবে এবার তলব করে ঠিক কোন বিষয়ে জানতে চাইবে গোয়েন্দা আধিকারিকরা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। 

গত দুটি তলবের সময়ে কোনও নির্বাচন ছিল না। কিন্তু এখন লোকসভা ভোটের মাঝেই আবার দেবরাজ চক্রবর্তীকে তলব করেছে সিবিআই। তাই এই ভোটের মধ্যে তাঁর তলবে সাড়া দেওয়ার বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এমনিতেই মঙ্গলবার শহরে নতুন করে ইডির অভিযান হয়েছে। যদিও তার সঙ্গে নিয়োগ দুর্নীতির সম্পর্ক নেই বলেই জানা গেছে। তাও ভোটের মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সক্রিয়তা বৃদ্ধি নিয়ে জল্পনা বাড়ছে। 


```