Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

সিরাজ-কীর্তি লালবাজারের পেজে! মানুষকে সচেতন করতে 'নয়া' হাতিয়ার কলকাতা পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ সিরাজের (Mohammed Siraj) আগুনে ঝলসে গেল শ্রীলঙ্কার ব্যাটাররা। এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2023 Final) তিনিই এখন চর্চায়। সেইসঙ্গে ইতিউতি আলোচনা চলছে শ্রীলঙ্কার ব্যাটিং নিয়েও। এ যেন এক কথায় আত্মসমর্পণ। সিরাজের বো

সিরাজ-কীর্তি লালবাজারের পেজে! মানুষকে সচেতন করতে 'নয়া' হাতিয়ার কলকাতা পুলিশের

শেষ আপডেট: 17 September 2023 14:44

দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ সিরাজের (Mohammed Siraj) আগুনে ঝলসে গেল শ্রীলঙ্কার ব্যাটাররা। এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2023 Final) তিনিই এখন চর্চায়। সেইসঙ্গে ইতিউতি আলোচনা চলছে শ্রীলঙ্কার ব্যাটিং নিয়েও। এ যেন এক কথায় আত্মসমর্পণ। সিরাজের বোলিংয়ের সামনে নড়বড়ে ছিল শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। কলকাতা পুলিশের (Kolkata Police) পেজেও জ্বলজ্বল করছে সিরাজ কীর্তি।

দিনে দিনে বাড়ছে অনলাইন প্রতারণা (Online Fraud)। বহু মানুষ অজান্তেই সেই ফাঁদে পা দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া হোক বা চায়ের দোকানের আড্ডা, প্রায় সর্বত্রই আলোচিত হচ্ছে বিষয়টি। কলকাতা পুলিশের কাছে প্রায় প্রতিদিনই এমন ভূরিভূরি প্রতারণার অভিযোগ জমা পড়ে।

সেই নিয়ে বারবার সতর্ক করে কলকাতা পুলিশ। কখনও মিম বানিয়ে, কখনও আবার ছবি-ভিডিওর মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করে লালবাজার। সেই সচেতনবার্তায় সবসময়ই থাকে নতুনত্বের ছোঁয়া। মানুষ যে বিষয়টি নিয়ে বেশি উৎসাহিত, সেটাকেই অবলম্বন করে 'সুন্দর' মোড়কে সাজিয়ে সচেতনবার্তা দেয় কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের (Kolkata Police) সোশ্যাল মিডিয়া পেজে গেলেই এমন নানান অভিনব মিম, ছবি-ভিডিও দেখতে পাওয়া যাবে। সেই তালিকায় জুড়ে গেলেন মহম্মদ সিরাজ। তাঁর ৬ উইকেট নেওয়ার পরই কলকাতা পুলিশের পেজে ভেসে ওঠে একটি পোস্ট। সেখানে দেখা যাচ্ছে উইকেট নেওয়ার পর সিরাজের সেলিব্রেশনের ছবি। আর তাতে লেখা, 'পাসওয়ার্ড না হলে পোক্ত, উইকেট বাঁচানো শক্ত'!

সোশ্যাল মিডিয়া হোক বা অনলাইন ব্যাঙ্কিং,পাসওয়ার্ডপাসওয়ার্ড যত কঠিন হবে, হ্যাকারদের কাছে তা হ্যাক করা মুশকিল হবে। শুধু কলকাতা পুলিশ নয়, সিরাজের গতিকে নিয়ে মজার টুইট করেছে দিল্লি পুলিশও।

https://twitter.com/DelhiPolice/status/1703363435394953689

আরও পড়ুন: সি-রাজ! নবাবের শহরের অটো ড্রাইভারের ছেলেই কামাল করলেন প্রেমাদাসায়


```