হোটেলের ঘরে গুপ্ত ক্যামেরার খোঁজ পাবেন কীভাবে? জেনে নিন, সতর্ক থাকুন
দ্য ওয়াল ব্যুরো: বেড়াতে গিয়ে হোটেলের (Hotel) ঘর কিংবা গেস্ট হাউসই একমাত্র ভরসা। কিন্তু সেই ঘরে যদি লুকিয়ে থাকে কোনও গোপন ক্যামেরা (Hidden Camera)? আপনার সমস্ত ব্যক্তিগত গোপনীয় মুহূর্ত যদি আপনার অজান্তেই ক্যামেরাবন্দি হতে থাকে? বড়সড় বিপদ এড়া
শেষ আপডেট: 17 September 2021 08:03
দ্য ওয়াল ব্যুরো: বেড়াতে গিয়ে হোটেলের (Hotel) ঘর কিংবা গেস্ট হাউসই একমাত্র ভরসা। কিন্তু সেই ঘরে যদি লুকিয়ে থাকে কোনও গোপন ক্যামেরা (Hidden Camera)? আপনার সমস্ত ব্যক্তিগত গোপনীয় মুহূর্ত যদি আপনার অজান্তেই ক্যামেরাবন্দি হতে থাকে? বড়সড় বিপদ এড়াতে তাই নিশ্চিত হওয়া দরকার আদৌ হোটেলের ঘরে গোপন ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে কিনা। আর ক্যামেরা আছে কিনা তা জানা এখন আর কঠিন নয়।
জঙ্গি মতবাদই এখন সবচেয়ে বড় বিপদ, সাংহাই কো-অপারেশনের বৈঠকে বললেন মোদী
আপনার সঙ্গে থাকা স্মার্টফোনই আপনাকে বলে দিতে পারে সংশ্লিষ্ট ঘরে ক্যামেরা লুকনো আছে কিনা। ফোনে একটি বিশেষ অ্যাপ ব্যবহারের মাধ্যমে সত্যিটা জানা যাবে। কীভাবে? জেনে নিন।
যেকোনও স্মার্টফোনে ফিং নামে একটি অ্যাপ ব্যবহার করা যায়। প্লে স্টোর থেকে সহজেই পাওয়া যায় এই অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই জানা যাবে হোটেল বা যেকোনও ঘরে গুপ্ত ক্যামের রয়েছে কিনা।
হোটেলে ওয়াইফাই নেটওয়ার্ক থাকেই। ফিং অ্যাপ বলে দেয় ওই হোটেলে ক্রিয়াশীল ওয়াইফাইয়ের সঙ্গে কোন কোন ডিভাইস জুড়ে রয়েছে। যদি হোটেলের কোনও ঘরে গুপ্ত কোনও ক্যামেরা থাকে, তবে তা সেই ওয়াইফাইয়ের সঙ্গেই জুড়ে থাকবে। আর তা অনায়াসেই ধরা পড়বে ফিং অ্যাপে।
এছাড়া আরও এক পদ্ধতিতে জানা যায় আপনি যে ঘরে রয়েছেন তা ক্যামেরাবন্দি হচ্ছে কিনা। ঘরে ঢুকে এর জন্য প্রথমেই মোবাইল ফোনের টর্চ জ্বালতে হবে। টর্চের উজ্জ্বল আলো ঘরের চারদিকে ফেলতে হবে। যদি ক্যামেরা থেকে থাকে তবে তা সবুজ বা লাল হয়ে জ্বলতে দেখা যাবে। সহজেই বুঝে নেওয়া যাবে হোটেল কর্তৃপক্ষের অসাধু কারসাজি।
এভাবে ফোন থেকেই একটু চেষ্টা করলে গোপন ক্যামেরা আছে কিনা জেনে নেওয়া যায়। এতে যেমন নিশ্চিন্ত থাকা যায়, তেমন বিপদ এড়ানো যায় অনায়াসেই।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'