Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

KMC: কলকাতার বহুতলে বাড়ছে পার্কিং লটের জায়গা! বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার

দ্য ওয়াল ব্যুরো: বহুতলের পার্কিং লট (Parking Lot) নিয়ে এবার বড়সড় রদবদল করতে চলেছে কলকাতা পুরসভা (KMC)। এক লক্ষ বর্গফুট বা তার বেশি জমি জুড়ে নির্মাণের জন্য অনুমোদিত জায়গার বাইরে গিয়ে এবার পার্কিং স্থান করার অনুমতি দেওয়া হবে। আরও পড়ুন

KMC: কলকাতার বহুতলে বাড়ছে পার্কিং লটের জায়গা! বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার

শেষ আপডেট: 15 March 2022 15:19

দ্য ওয়াল ব্যুরো: বহুতলের পার্কিং লট (Parking Lot) নিয়ে এবার বড়সড় রদবদল করতে চলেছে কলকাতা পুরসভা (KMC)। এক লক্ষ বর্গফুট বা তার বেশি জমি জুড়ে নির্মাণের জন্য অনুমোদিত জায়গার বাইরে গিয়ে এবার পার্কিং স্থান করার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুনঃ 'মুখ্যমন্ত্রীর সাহসিকতাকে কুর্নিশ,' বিধানসভায় একথা কেন বললেন শুভেন্দু

পুরসভা সূত্রে খবর, খুব শীঘ্রই এই নিয়ম বাস্তবায়িত হতে চলেছে। প্রতিটি পল্ট বা জমির জন্য একটি নির্দিষ্ট সীমার অনুমোদন দেওয়া হয় নির্মাণের জন্য। এছাড়াও কেএমসি-র বিল্ডিং নিয়ম দ্বারাই ঠিক করা হয় কোনও বিল্ডিং বা হাউজিং কমপ্লেক্সে নির্দিষ্ট সংখ্যক ফ্ল্যাটের জন্য কতগুলি পার্কিং স্লট রাখা যাবে।

তার বাইরে যদি কোনও পার্কিং স্পেস রাখতে হয় তাহলে তা অনুমোদিত মোট বিল্ড আপ এলাকাতেই করতে হবে। কিন্তু বর্তমানে পুরসভার তরফে যে নির্দেশ জারি হয়েছে তাতে এখন আর তা হবে না। অর্থাৎ নির্মাণের জন্য অনুমোদিত সীমার ওপরে বেশি পার্কিং জায়গার অনুমোদন দেওয়া হবে।

আরও পড়ুনঃ কাল বিধানসভায় মমতা শুভেন্দু টক্কর! অনেক বছর পর আলোচনায় স্বরাষ্ট্র দফতরের বাজেট

প্রসঙ্গত, প্রতিটি পল্টকে একটি নির্দিষ্ট ফ্লোর এরিয়া রেশিও দেওয়া হয়, যার ভিত্তিতে পুরসভা ঠিক করে কতটা নির্মাণের অনুমোদন দেওয়া হবে। পুরসভার এক আধিকারিকের কথায়, 'আগের নিয়মের বদল আসছে। ফলে ১ লক্ষ বর্গফুট বা তার বেশি বড় আয়তনের আবাসিকগুলির এই নিয়ম পরিবর্তনে উপকৃত হবে।

যদি ফ্লোর-এরিয়া-রেশিও-র ওপরেই পার্কিং স্পেস বার করে নেওয়া হয়, তাহলে আরও বেশি করে ফ্ল্যাট তৈরির জায়গা থাকবে। ফলে উপকৃত হবেন নির্মাতারাই।


```