শেষ আপডেট: 10 November 2020 08:12
'কৌন বনেগা ক্রোড়পতি ১২' সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। যে ভিডিওটি পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে নাজিয়াকে ১ কোটি টাকার ১৫তম প্রশ্ন করেছেন বিগ বি। উত্তর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে নাজিয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, "প্রশ্নটা কঠিন ছিল। তবুও প্রতিবারের মতো এবারও নাজিয়া সঠিক উত্তর দিয়েছে।"। এতটা উচ্ছ্বসিত হতে এর আগে কখনও তাঁকে দেখা যায় নি বলেই চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে।
এক কোটি টাকার প্রশ্ন করার পর, অমিতাভ বচ্চন ১৬তম প্রশ্ন করার আগে জিজ্ঞেস করে নেন নাজিয়া খেলবেন কিনা!১৬তম প্রশ্নের সঠিক উত্তর দিলে তিনি জিতে যাবেন ৭ কোটি টাকা, এও জানান বিগ বি। দেখে মনে হচ্ছে এবারও সে খেলতে রাজি। কারণ অমিতাভ বচ্চন জিজ্ঞেস করায় নাজিয়া উত্তর দেন, "আমি জীবনে বহুবার রিস্ক নিয়েছি। এবারও ভয় পাচ্ছি না।"। এই এপিসোডটি বুধবার রাত ৯টায় সোনি টিভি চ্যানেলে দেখানো হবে।
তবে প্যানডেমিকের কারণে বদলে গেছে অনেক পুরোনো নিয়ম। শোয়ের আগে অনলাইনে ভার্চুয়ালি অডিশন নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এমনকি দর্শক আসনেও থাকবেন না কেউ। অল্প কয়েকজন প্রতিযোগী আর সঞ্চালকই শুধু থাকবেন শো চলাকালীন। দর্শক আসনে যেহেতু কেউ থাকবেন না, তাই প্রথম জনপ্রিয় 'অডিয়ান্স পোল' বিভাগটাও তুলে নেওয়া হয়েছে এইবার।