Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

K Chandrashekar Rao: রাষ্ট্রপতি ভোট নিয়ে হাত গুটিয়ে বিরোধীরা, হতাশ কেসিআরের শেষ ভরসা মমতা, নীতীশ

দ্য ওয়াল ব্যুরো: তিনিই প্রার্থী হতে চান, নিজের মুখে একথা এখনও বলেননি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাষ্ট্রসমিতির নেতা কে চন্দ্রশেখর রাও (K Chandrashekar Rao)। তবে বিজেপি তথা এনডিএ প্রার্থীর বিরুদ্ধে বিরোধীরা যৌথ প্রার্থী দিক, এ

K Chandrashekar Rao: রাষ্ট্রপতি ভোট নিয়ে হাত গুটিয়ে বিরোধীরা, হতাশ কেসিআরের শেষ ভরসা মমতা, নীতীশ

শেষ আপডেট: 4 June 2022 06:53

দ্য ওয়াল ব্যুরো: তিনিই প্রার্থী হতে চান, নিজের মুখে একথা এখনও বলেননি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাষ্ট্রসমিতির নেতা কে চন্দ্রশেখর রাও (K Chandrashekar Rao)। তবে বিজেপি তথা এনডিএ প্রার্থীর বিরুদ্ধে বিরোধীরা যৌথ প্রার্থী দিক, একাই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাও।

কিন্তু টিআরএস সূত্রে খবর প্রায় হাফ ডজন মুখ্যমন্ত্রী ও প্রথম সারির নেতার সঙ্গে একান্তে বৈঠক করেও আশাবাদী নন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী (K Chandrashekar Rao)। বিরোধীদের তরফে যৌথ প্রার্থী দেওয়ার ব্যাপারেই তিনি কাউকে রাজি করাতে পারেননি বলে খবর। কেসিআরের ঘনিষ্ঠমহলের খবর, দিন পনেরোর মধ্যে তিনি পশ্চিমবঙ্গ ও বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। টিআরএস সূত্রে দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও নীতীশ কুমারের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। তাদের নেতা একবার মুখোমুখি কথা বলতে চান মমতা ও নীতীশের সঙ্গে।

আরও পড়ুন: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এসএসসি-র সব মামলা সরল, এবার শুনবেন কে

রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে আগামী ২৪ জুলাই। গতকাল শুক্রবার কোবিন্দ রাষ্ট্রপতি হিসাবে শেষবারের জন্য কানপুরে তাঁর গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাঁর অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথা ভেঙে কোবিন্দ হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। যদিও সাংবিধানিক প্রধান হিসাবে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর কথা নয়।

হেলিপ্যাডে ফুল হাতে রাষ্ট্রপতিকে দেখে মোদী অস্বস্তিতে পড়ে যান। কোবিন্দ তাঁকে বলেন, আমি আমার সাংবিধানিক কর্তব্যের কথা জানি। সংবিধানের মর্যাদা রক্ষা করেই চলেছি। কিন্তু আজ আপনি আমার অতিথি। আমাদের সংস্কৃতি বলে অতিথি ভগবান সমান। গ্রামের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি কোবিন্দ ভাষণে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

সূত্রের খবর, ওবিসি সম্প্রদায়ভুক্ত কোবিন্দের উত্তরসূরী হিসাবে বিজেপি আদিবাসী সম্প্রদায়ের কোনও মহিলাকে এবার প্রার্থী করার কথা ভাবছে। আদিবাসী এবং নারী সমাজকে বার্তা দিতেই এমন ভাবনা নিয়ে এগোচ্ছে দল। প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা সিং পাতিলকে ওই পদে বসিয়ে ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার।

বিজেপির অন্দরে আবার উল্টো ভাবনাও আছে। দল ও সরকারে দলিত এবং ওবিসিরা এখন সংখ্যায় যথেষ্ট। ফলে বিজেপি তাদের কোর ভোটব্যাঙ্ক উচ্চবর্ণের সমাজকে খুশি রাখতে ভারসাম্য রক্ষার অঙ্কে ওই সম্প্রদায়ের কাউকেও রাষ্ট্রপতির চেয়ারে বসাতে পারে।

প্রার্থী যাঁকেই করা হোক না কেন, এখনও বিরোধীদের তুলনায় বিজেপি তথা এনডিএ শিবিরের ভোট সামান্য কম আছে। তবে তাতে বিজেপি প্রার্থীর জয় নিয়ে কোনও সংশয় নেই। অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস এবং ওডিশার বিজু জনতা দলের সমর্থন নিয়ে বিজেপির কোনও সংশয় নেই। দুই শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেডডির সঙ্গে গতকাল দিল্লিতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

কিন্তু বিরোধী শিবিরে একমাত্র চন্দ্রশেখর রাও (K Chandrashekar Rao) ছাড়া রাষ্ট্রপতি ভোট নিয়ে প্রকাশ্যে কারও কোনও তৎপরতা দেখা যাচ্ছে না। তারা কাকে প্রার্থী করতে চায়, অভিন্ন প্রার্থী দেওয়া হবে কি না, এসব নিয়ে কোনও প্রকাশ্য তৎপরতা বিরোধী শিবিরে নেই।

ব্যতিক্রম শুধু চন্দ্রশেখর রাও (K Chandrashekar Rao)। অর্থসংকটে জেরবার তাঁর সরকার। সরকারি কোষাগারের এমন হাল যে সরকারি কর্মচারীদের মাইনে দেওয়া হবে জেলা ভাগ করে ছয় দফায়। তাতে অবশ্য ভাড়া করা বিমানে মুখ্যমন্ত্রী কেসিআরের রাজ্য সফরে ভাটা পড়েনি। গত সপ্তাহেই তিনি বেঙ্গালুরু উড়ে গিয়েছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া ও তাঁর পুত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা বৈঠক করেন।

তার আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছেন। দিল্লিতে বৈঠক করেছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে। তার আগে চেন্নাই দিয়ে কথা বলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে। দেখা করেছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গেও।

কিন্তু টিআরএস সূত্রের খবর, বিরোধীদের তরফে একজনকে প্রার্থী করার ব্যাপারে কেসিআর এখনও পর্যন্ত তেমন সাড়া পাননি। আসলে কেসিআর নিজেই প্রার্থী হতে চাইছেন। সে কথা তাঁর দল বিরোধী নেতাদের জানিয়ে রাখছে।

রাষ্ট্রপতি পদে কেসিআরের প্রার্থী হওয়ার পিছনে ঘরোয়া রাজনীতির অঙ্কও আছে। জয় নিয়ে সংশয় সত্ত্বেও তিনি প্রার্থী হতে চাইছেন এই কারণে যে এই সুযোগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে তিনি তাঁর ছেলেকে বসিয়ে দেবেন। আবার রাষ্ট্রপতি পদে প্রার্থী হলে ২০২৪-এ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধী শিবিরের মুখ হওয়ার দৌড়েও এগিয়ে থাকবেন তিনি।

কিন্তু গোল বেঁধেছে গোড়াতেই। কেসিআর এখনও বিরোধী নেতা-নেত্রীদের থেকে সাড়া পাননি। তিনি শেষ চেষ্টা করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ও নীতীশ কুমারের সঙ্গে দেখা করে। রাষ্ট্রপতি নির্বাচনে নীতীশ কুমারের ভিন্ন ভিন্ন অবস্থান নেওয়ার নজির আছে। ২০১২-তে তাঁর দল এনডিএ-র শরিক হওয়া সত্ত্বেও কংগ্রেস প্রার্থী প্রণব মুখোপাধ্যাকে সমর্থন করেছিল। আবার ২০১৭-তে জনতা দল ইউনাইটেড এনডিএ-তে না থাকলেও কোবিন্দকে ভোট দিয়েছিল।

এবার বিরোধীরা এখনও রাষ্ট্রপতি ভোট নিয়ে উচ্চবাচ্য না করায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। তবে কারও কারও অভিমত, ১০ জুন রাজ্যসভার ৫৭টি আসনে ভোট হওয়ার পর স্পষ্ট হবে কোন শিবিরের হাতে কত ভোট আছে। তারপর শুরু হবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৎপরতা।


```