Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

শখ মিটে গিয়েছে, সারাজীবন নয়, সপ্তাহে একদিনই কুকুরের পোশাক পরতে চান টোকো

দ্য ওয়াল ব্যুরো: মাত্র কিছু সপ্তাহ আগের কথা, জুলাইয়ের শেষ সপ্তাহে জানা যায় জাপানের এক ব্যক্তি (japanese man) নাকি এতটাই পশুপ্রেমী যে তিনি মনুষ্য জীবন ত্যাগ করে কুকুরের জীবন বেছে নিতে চান। সেই মতো ১২ লক্ষ টাকা খরচ করে কুকুরের পোশাকও তিনি তৈ

শখ মিটে গিয়েছে, সারাজীবন নয়, সপ্তাহে একদিনই কুকুরের পোশাক পরতে চান টোকো

শেষ আপডেট: 13 August 2023 12:57

দ্য ওয়াল ব্যুরো: মাত্র কিছু সপ্তাহ আগের কথা, জুলাইয়ের শেষ সপ্তাহে জানা যায় জাপানের এক ব্যক্তি (japanese man) নাকি এতটাই পশুপ্রেমী যে তিনি মনুষ্য জীবন ত্যাগ করে কুকুরের জীবন বেছে নিতে চান। সেই মতো ১২ লক্ষ টাকা খরচ করে কুকুরের পোশাকও তিনি তৈরি করেন এক পোশাক প্রস্তুতকারী সংস্থার সাহায্যে।

তবে এই ঘটনার মাত্র দুই সপ্তাহ কাটতে না কাটতেই 'ডিগবাজি' সেই জাপানি ইউটিউবারের। এবার তাঁর দাবি যে তাঁকে নাকি সকলেই ভুল বুঝেছিলেন। আসলে কুকুরের জীবন তিনি যাপন করতে চাননি (japanese man denies to get dog appearance any more)। বরং শখ হলে বহুমূল্য সেই কুকুরের পোশাক তিনি পরবেন সপ্তাহে মাত্র একটা দিন।

বাস্তব যদিও তা বলছে না। জুলাইয়ের শেষ সপ্তাহে ওই ব্যক্তির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওয় দেখা যায় কুকুরের পোশাক পরে একেবারে গৃহপালিত পোষ্যর মতোই গলায় বকলশ পরে মালকিনের সঙ্গে ল্যাজ নেড়ে পার্কে বেড়াতে গিয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই এই ভিডিও সারা পৃথিবীর বহু মানুষ দেখেছেন। 'টোকো'র এই প্রয়াসকে প্রশংসাও করেছিলেন অনেকে।

তবে এত তাড়াতাড়ি যে ভোলবদল করবেন জাপানের সেই মানুষ-কুকুর তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি ওই ব্যক্তির ফলোয়াররাও। তাঁর নতুন এই সিদ্ধান্তের কথা শুনে অনেকেই কটাক্ষের সুরে বলছেন, 'এত তাড়াতাড়ি শখ মিটে গেল!' আবার কারও মতে, একটি সারমেয়র জীবন দেখে যতটা সহজ মনে হয় তা যাপন করতে গেলেই বোঝা যায় যে সেটি আদতে এতটাও সহজ নয়। সেই কারণেই তড়িঘড়ি এই ভোলবদল।

'নাম পাল্টানো অশিক্ষিত রাজনীতিবিদ ভোট দেবেন না', ভাইরাল অনলাইন ক্লাসের ভিডিও


```