Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

হাথরসে গ্রেফতার সাংবাদিক সিদ্দিকীর মেয়ের করুণ আর্তি! 'বাবাকে ছেড়ে দাও...'

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দু'বছর হয়ে গেল তার বাবা জেলেবন্দি। উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ডের (Hathras Case) খবর করতে গিয়ে বিপাকে পড়েছিলেন কর্নাটকের সাংবাদিক সিদ্দিকী কাপ্পান (Siddique Kappan)। বারবার জামিনের আবেদন করেও খারিজ হয়েছে। স্বাধীন

হাথরসে গ্রেফতার সাংবাদিক সিদ্দিকীর মেয়ের করুণ আর্তি! 'বাবাকে ছেড়ে দাও...'

শেষ আপডেট: 17 August 2022 08:36

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দু'বছর হয়ে গেল তার বাবা জেলেবন্দি। উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ডের (Hathras Case) খবর করতে গিয়ে বিপাকে পড়েছিলেন কর্নাটকের সাংবাদিক সিদ্দিকী কাপ্পান (Siddique Kappan)। বারবার জামিনের আবেদন করেও খারিজ হয়েছে। স্বাধীনতা দিবসে সেই সাংবাদিকের নয় বছরের মেয়ের গলাতেই শোনা গেল, 'সাধারণ মানুষের স্বাধীনতা হরণ' নিয়ে সোচ্চারের সুর। পাশাপাশি তার করুণ আর্তি, 'বাবাকে ছেড়ে দাও, আটকে রেখেছ কেন...'

২০২০ সালে উত্তরপ্রদেশের হাথরাসের এক ১৯ বছরের মেয়েকে গণধর্ষণ করার ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। উচ্চবর্ণের যুবকদের দ্বারা দলিত এক তরুণীর গণ ধর্ষণ ও খুনের ঘটনা ঘিরে রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই ঘটনার খবর করতে গিয়েই গ্রেফতার হন সিদ্দিকী।

বারংবার সিদ্দিকীর পরিবার অভিযোগ করে এসেছে, সাংবাদিকের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে পুলিশ! আদালতের দ্বারস্থ হয়েও এখনও কোনও সুরাহা মেলেনি এই পরিবারের। জামিনের আবেদন খারিজ হওয়ায় জেলবন্দি সিদ্দিকী। স্বাধীনতা দিবসের দিনে তার বাবার ওপর হওয়া 'অত্যাচার'-কে নিজের বক্তব্যে তুলে ধরে সিদ্দিকীর মেয়ে মেহনাজ।

মেহনাজ নিজের পরিচয় দিয়ে বলে, 'আমার বাবা ভারতের একজন নাগরিক। যাঁর স্বাধীনতা হরণ করে বন্দি করে রাখা হয়েছে।' ছোট্ট মেয়েটি তার বক্তব্যে বলেছে, দীর্ঘ সংগ্রামের পর ভারত যে স্বাধীনতা পেয়েছে, আজ নাগরিকদের থেকে সেই স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে।

https://twitter.com/AzeefaFathima/status/1559110055194394624

সে আরও বলে, প্রত্যেক ভারতবাসীর নিজস্ব পছন্দ রয়েছে। কে কী খাবে, কে কী পরবে, কে কোন ধর্ম বেছে নেবে সবকিছুরই স্বাধীনতা রয়েছে। কিন্তু সেই স্বাধীনতা হরণ হচ্ছে। দেশে মাঝে মধ্যেই অশান্তি সৃষ্টি হচ্ছে। ধর্ম-বর্ণ-রাজনীতিকে কেন্দ্র করে এই সহিংসতা ছড়াচ্ছে।

এরপরই ছোট্ট মেহনাজ সেই অশান্তির কালো ছায়া মুছে দিতে প্রত্যেকের কাছে আহ্বান জানিয়েছে।ভারতকে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যেতে সকলকে এগিয়ে আসতে হবে। তবে ভারতীয় নাগরিকদের স্বাধীনতা কেড়ে নেওয়া উচিত নয়।

ছোট্ট মেয়ের এই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। মানুষের মন জয় করেছে মেহনাজের এই ছোট্ট বার্তা। এখন দেখার এটাই কবে জেল থেকে মুক্তি পান সিদ্দিকী?

দু’ঘণ্টার মধ্যেই ইস্তফা, গুলাম নবি আজাদ সরে দাঁড়ালেন প্রচার কমিটির চেয়ারম্যান পদ থেকে


```