Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

শ্রীলঙ্কার ওই গোষ্ঠী ইসলামি জঙ্গিদের নিয়ে জোটের চেষ্টা চালাচ্ছে উপমহাদেশে

দ্য ওয়াল ব্যুরো: ভারতে ইসলামিক স্টেটের প্রভাব সম্পর্কে নজরদারি চালানোর দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কার বিস্ফোরণের সঙ্গে তামিলনাড়ু'র একটি মৌলবাদী সংগঠনের সরাসরি যোগ না থাকলেও ন্যাশনাল তৌহিদ জামাত–এর সঙ্গে তাদের এব

শ্রীলঙ্কার ওই গোষ্ঠী ইসলামি জঙ্গিদের নিয়ে জোটের চেষ্টা চালাচ্ছে উপমহাদেশে

শেষ আপডেট: 24 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতে ইসলামিক স্টেটের প্রভাব সম্পর্কে নজরদারি চালানোর দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কার বিস্ফোরণের সঙ্গে তামিলনাড়ু'র একটি মৌলবাদী সংগঠনের সরাসরি যোগ না থাকলেও ন্যাশনাল তৌহিদ জামাত–এর সঙ্গে তাদের এবং কেরলের কিছু ব্যক্তির নিয়মিত যোগাযোগ ছিল। ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জঙ্গি ইসলামি সংগঠনের একটি পৃথক জোট তৈরি করার উদ্দেশ্যেই তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলত বলে জানিয়েছেন সন্ত্রাস বিরোধী অভিযানের সঙ্গে যুক্ত এক আধিকারিক। তিনি আরও জানান তামিলনাড়ু'র সংগঠনটির বিষয়ে আরও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী এনটিজে'র প্রধান চক্রী মৌলবী জাহরান বিন হাশীম কলম্বোর সাংগ্রি লা হোটেলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা শ্রীলঙ্কার বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের আইএস শাখার যোগসূত্রের ব্যাপারেও খোঁজ চালাচ্ছে। গত বছরই জাতীয় গোয়েন্দা সংস্থা তাদের একটি রিপোর্টে জানিয়েছিল যে তামিলনাড়ু ও কেরল থেকে ২০১৬ সালে বেশ কিছু আইএস–এ যোগদান করতে ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে কয়েকজন আফগানিস্থানে যাওয়ার আগে শ্রীলঙ্কায় পৌঁছেছে মৌলবাদী শিক্ষা গ্রহণের জন্য। এদের মধ্যে কয়েকজন সপরিবারে গিয়েছে বলে মুম্বাইয়ে গোয়েন্দা সংস্থা তাদের এফআইআর–এ উল্লেখ করে। একইসঙ্গে কোয়েম্বাটোরে করা আর একটি এফআইআর–এ ছ'জনের নামের উল্লেখ করা হয়। তল্লাশিতে উদ্ধার হওয়া একটি ভিডিও থেকে স্পষ্ট হয় যে এদের প্রত্যেকের সঙ্গে জাহরান বিন হাশীমের যোগাযোগ রয়েছে এবং শ্রীলঙ্কায় একটি বড়সড় ধরনের হামলা চালাবার পরিকল্পনা করা হচ্ছে। আপাতত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এ যাবৎকাল প্রাপ্ত যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করে বোঝার চেষ্টা করছে, যে হাশীম ক'জন ভারতীয়কে আইএস–এর মৌলবাদী শিক্ষায় শিক্ষিত করেছে। ২০১৪ সাল থেকে বিভিন্ন রাজ্য থেকে ৭০ জন আইএস সদস্যকে গ্রেফতার করে এনআইএ। এদের মধ্যে অধিকাংশই কেরল ও তামিলনাড়ুতে বসবাসরত তরুণ যারা আইএস–এর জঙ্গি অসহিষ্ণু ইসলামি আর্দশে দীক্ষিত হয়েছে। শ্রীলঙ্কার বিস্ফোরণের দায় ইতিমধ্যেই আইএস জঙ্গিরা স্বীকার করে নিয়েছে। এই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে আটজন ব্যক্তিকে দেখানো হয়েছে যারা ধারাবাহিক ভাবে আটটি বিস্ফোরণ ঘটিয়েছে। ভিডিওতে দেখানো হয়েছে যে আত্মঘাতী জঙ্গিরা তাদের নেতার প্রতি কীভাবে আনুগত্য প্রকাশ করছে। এদের মধ্যে একজনই শুধু মুখ না ঢেকে ক্যামেরার মুখোমুখি হয়েছিল।

```