Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

নাশকতার আগাম খবর সত্ত্বেও চুপ ছিলেন গোয়েন্দা প্রধান: বিস্ফোরক শ্রীলঙ্কার মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: হামলা হতে পারে জেনেও দেশের গোয়েন্দা প্রধান  সকলের কাছ থেকে খবরটি আড়াল করেছিলেন বলে অভিযোগ করলেন শ্রীলঙ্কার মন্ত্রী। ২১ এপ্রিলের রক্তাক্ত ইস্টার শনিবারের ভয়াবহ বিস্ফোরণের স্মৃতির আতঙ্ক শ্রীলঙ্কার প্রতিটি নাগরিককে তাড়া করে বে

নাশকতার আগাম খবর সত্ত্বেও চুপ ছিলেন গোয়েন্দা প্রধান: বিস্ফোরক শ্রীলঙ্কার মন্ত্রী

শেষ আপডেট: 24 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: হামলা হতে পারে জেনেও দেশের গোয়েন্দা প্রধান  সকলের কাছ থেকে খবরটি আড়াল করেছিলেন বলে অভিযোগ করলেন শ্রীলঙ্কার মন্ত্রী। ২১ এপ্রিলের রক্তাক্ত ইস্টার শনিবারের ভয়াবহ বিস্ফোরণের স্মৃতির আতঙ্ক শ্রীলঙ্কার প্রতিটি নাগরিককে তাড়া করে বেড়াচ্ছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ এবং সংকটজনক অবস্থায় থাকা আহতর সংখ্যা ৫০০। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এরই মধ্যে হামলার আগাম খবর পাওয়া সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় গোয়েন্দা সংস্থা ও সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে সারা দেশ জুড়ে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইএস ধারাবাহিক বিস্ফোরণের দায় ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে। শ্রীলঙ্কার এক মন্ত্রী এই ভয়াবহ বিস্ফোরণ নিয়ে মারাত্মক অভিযোগ শানিয়েছেন দেশের গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে। তাঁর অভিযোগ অনুযায়ী গোয়েন্দা প্রধান সবকিছু জেনেও ইচ্ছাকৃত ভাবে পুরো বিষয়টি চেপে গিয়েছেন। গতকালই সংবাদ সংস্থা রয়টার জানায় যে বিস্ফোরণের দু'ঘণ্টা আগেই ভারত শ্রীলঙ্কার সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিস্ফোরণের বিষয়ে সতর্ক করেছিল। যদিও রাষ্ট্রপতি মৈত্রীপাল শ্রীসেন ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে দাবি করেছেন যে তাঁরা এই ধরনের কোনও সতর্কবার্তা সম্পর্কে কিছুই জানতেন না। ধারাবাহিক বিস্ফোরণের পরই রাষ্ট্রপতি, গোয়েন্দা ব্যর্থতার জন্য সংস্থার শীর্ষপদে যে ব্যপক রদবদল হতে চলেছে সেকথা স্পষ্ট করে জানিয়ে দেন। অন্য আর একটি সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়, মরক্কো ন'জন ইসলামিক স্টেটের জঙ্গিকে চিহ্নিত করে তাদের গতিবিধি সম্পর্কে কলম্বোকে আগাম সতর্কবার্তা পাঠায়। নিউ দিল্লি ও মরক্কোর জোরালো গোয়েন্দা সংযোগের ফলে বিস্ফোরণের ৪৮ ঘণ্টার মধ্যে বিস্ফোরণ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভারতের হাতে আসে। যে ন'জন বোমা বিস্ফোরণ ঘটিয়েছে তাদের মধ্যে একজন মহিলা ছিল বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতি অনুযায়ী আত্মঘাতী জঙ্গিদের মধ্যে একজন ইংলন্ডে পড়াশুনো করে স্নাতকোত্তর স্তরে পড়াশুনো করার জন্য অস্ট্রেলিয়ায় যায় এবং পরে ফিরে আসে শ্রীলঙ্কায়। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করলেও শ্রীলঙ্কা সরকারের থেকে দাবি করা হয়েছে বিস্ফোরণের সঙ্গে জড়িত স্থানীয় ইসলামি মৌলবাদী সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাত। কলম্বোয় অবস্থানরত মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত শ্রীলঙ্কায় জঙ্গি হামলার আগাম খবর পাওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। সিএনএন–কে দেওয়া এক টিভি সাক্ষাতকারে তিনি জানান, ''অন্যদের কথা বলতে পারব না, শ্রীলঙ্কা সরকার কোথা থেকে খবর পেয়েছে জানি না। আমি শুধু বলতে পারি আমাদের কাছে কোনও খবর ছিল না।'' পুলিশ সূত্রে জানানো হয়েছে সময় মতো পদক্ষেপ নেওয়ায় আর একটি হোটেলেহতে চলা বিস্ফোরণ প্রতিহত করা গিয়েছে।

```