Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পৃথিবী থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে অসংখ্য প্রজাতির পাখি

দ্য ওয়াল ব্যুরো: উষ্ণায়ন, সমুদ্রের জলস্তর বৃদ্ধি, অপ্রতুল খাদ্যের জোগান এবং চরম আবহাওয়ার মিলিত আক্রমণে উত্তর আমেরিকা থেকে হারিয়ে যেতে বসেছে ৩৮৯ প্রজাতির পাখি। 'অডুবন সোসাইটি'র বিজ্ঞানীদের দ্বারা প্রকাশিত একটি রিপোর্টে এমন চাঞ্চল্যকর তথ্য প্

পৃথিবী থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে অসংখ্য প্রজাতির পাখি

শেষ আপডেট: 15 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: উষ্ণায়ন, সমুদ্রের জলস্তর বৃদ্ধি, অপ্রতুল খাদ্যের জোগান এবং চরম আবহাওয়ার মিলিত আক্রমণে উত্তর আমেরিকা থেকে হারিয়ে যেতে বসেছে ৩৮৯ প্রজাতির পাখি। 'অডুবন সোসাইটি'র বিজ্ঞানীদের দ্বারা প্রকাশিত একটি রিপোর্টে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। ৬০৪ টি প্রজাতির পাখি নিয়ে গবেষণা চালাতে গিয়ে সংস্থার বিজ্ঞানীরা অর্ধেকেরও বেশি প্রজাতির পাখির বিলুপ্তিকরণ লক্ষ্য করেন। এই পাখিদের মধ্যে রয়েছে, গ্রেটার সেজ গ্রস, বল্টিমোর অরিওল, কমন লুন, উড থ্রাশ সহ আরও অসংখ্য প্রজাতির পাখি। [caption id="attachment_150910" align="aligncenter" width="476"] উড থ্রাশ[/caption] পরিবেশবিদ ও পক্ষীপ্রেমিকদের কাছে একমাসের মধ্যে এটি দ্বিতীয় দুঃসংবাদ। কারণ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় একটি সম্মিলিত সমীক্ষা চালিয়ে পরিবেশবিদ ও বিজ্ঞানীরা যে তথ্য পেয়েছেন তার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, গোটা পরিবেশের ভারসাম্য ইতিমধ্যেই ভয়ঙ্কর ভাবে বিপর্যস্ত হয়েছে এবং তার ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পক্ষীকূলই। ১৯৭০ সাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত শুধু এই দু'দেশে ৩০০ কোটি পাখি বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ প্রতি চারটি পাখির মধ্যে একটি পাখির বিলোপ ঘটেছে। এই প্রসঙ্গে সাবধানবাণী শুনিয়েছেন 'অডুবন সোসাইটি'র পরিবেশ বিজ্ঞানী ব্রুক ব্যাটম্যান, ''পাখি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক প্রজাতি (indicator species), একটি বাস্তুতন্ত্র (ecosystem) যদি পাখিদের পক্ষে প্রতিকূল হয়ে ওঠে তাহলে সেই পরিবেশ খুব দ্রুত মানুষের পক্ষেও প্রতিকূল হয়ে উঠবে।'' বিজ্ঞানীদের পর্যবেক্ষণে আরও ধরা পড়েছে যে পৃথিবীর উষ্ণতা যদি আর তিন ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে উত্তর আমেরিকার ৬৪ শতাংশ প্রজাতির পাখি বিলুপ্তির পথে চলে যাবে। প্যারিস চুক্তি অনুসারে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রির মধ্যে বেঁধে রাখা গেলে সেই বিলুপ্তির শতকরা হিসেব কমে দাঁড়াবে চল্লিশে। এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ উক্তিটি করেছেন 'অডুবন সোসাইটি'র প্রধানসচিব ডেভিড ইয়ারনল্ড। একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন যে, প্রাথমিক ভাবে প্রকাশিত রিপোর্টটি পরিবেশ সচেতন মানুষকে হতাশ করলেও আশার কথা হল পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে এই গ্রহের ৭৬ শতাংশ প্রজাতিই রক্ষা পাবে। সুতরাং যে বাস্তুতন্ত্রে আমরা পাখিদের সঙ্গে ভাগাভাগি করে বাস করি সেই পরিবেশের দিক থেকে বিচার করলে বর্তমান সময়কে পাখিদের জন্য জরুরি অবস্থা হিসেবে চিহ্নিত করা যায়। [caption id="attachment_150911" align="aligncenter" width="474"] চড়াই[/caption] ভারতেও হারিয়ে গেছে বহু প্রজাতির পাখি, সংকটজনক অবস্থায় রয়েছে অজস্র প্রজাতি। মোবাইল টাওয়ারের জন্য হারিয়ে যাচ্ছে চড়াই পাখি – এমন একটি বিষয় নিয়ে কয়েক দিন আগে বেশ শোরগোল পড়েছিল। যদিও সেই কারণে মোবাইল ব্যবহার কিছুমাত্র কমেনি। কমেনি মোবাইল টাওয়ারের সংখ্যাও। চড়াই পাখিরাও চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেছে ধীরে ধীরে। সচেতনতার অভাবে শকুনও আজ বিলুপ্তির পথে। যত দিন যাচ্ছে ততই এই সত্য স্পষ্ট হচ্ছে যে, পৃথিবী কেবলমাত্র মানুষের বাসযোগ্য করে রাখা যাবে না আর। এই গ্রহ যতটা মানুষের ঠিক ততটাই শালিখ, জোনাকি বা হিজল বট অশ্বত্থের। পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত বিশেষ রচনা https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d/

```