Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

দৈনিক আক্রান্ত নামল ২৬ হাজারে, পাঁচ মাসে সংক্রমণের হার সবচেয়ে কম

দ্য ওয়াল ব্যুরো: দৈনিক বৃদ্ধি ক্রমশ কমছে। দেশে এখন নতুন সংক্রমণ ৩০ হাজারের নিচে নেমে গেছে। গত সপ্তাহে এক ধাক্কায় ৪০ হাজার থেকে ৩০ হাজারে নেমে গিয়েছিল দৈনিক সংক্রমণ। গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা ২২ থেকে ২৬ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। ক

দৈনিক আক্রান্ত নামল ২৬ হাজারে, পাঁচ মাসে সংক্রমণের হার সবচেয়ে কম

শেষ আপডেট: 15 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: দৈনিক বৃদ্ধি ক্রমশ কমছে। দেশে এখন নতুন সংক্রমণ ৩০ হাজারের নিচে নেমে গেছে। গত সপ্তাহে এক ধাক্কায় ৪০ হাজার থেকে ৩০ হাজারে নেমে গিয়েছিল দৈনিক সংক্রমণ। গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা ২২ থেকে ২৬ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৬ হাজার ৩৮১ জন। দেশে করোনা পজিটিভ রোগীর সংখ্যা কোটি ছুঁতে চলেছে। তবে সংক্রমণের হার নিম্নমুখী। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লাখে নেমে গেছে। অ্যাকটিভ কেস ৩.৩৪ শতাংশ, গত পাঁচ-ছয় মাসে এই হারও সবচেয়ে কম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছিলেন, দিল্লিতে সংক্রমণের হার বৃদ্ধির কারণে তার প্রভাব পড়েছিল জাতীয় গড়েও। তবে এখন অ্যাকটিভ কেস অনেকটাই স্থিতিশীল। দিল্লিতে সংক্রমণের হার আরও কমেছে। করোনার তৃতীয় ঢেউ শুরু হওয়ার পরে সংক্রমণের হার এক ধাক্কায় ১২ শতাংশে পৌঁছে গিয়েছিল। পরে তা কমে সাড়ে আট শতাংশে পৌঁছয়। গত সপ্তাহে সংক্রমণের হার সাত শতাংশে নেমে যায়। স্বাস্থ্যমন্ত্রক বলছে, গত কয়েকদিনে দিল্লিতে কোভিড পজিটিভিটি রেট তথা সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে নেমে গেছে। আজকের হিসেবে ১.৯ শতাংশ। দেশজুড়ে সংক্রমণের কার্ভও কম। সেই জুন মাসের পর থেকে প্রথম দেশে কোভিড পজিটিভিটি রেট তথা সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে নেমেছে। জুলাই মাসেই সংক্রমণের হার ছিল ১০ শতাংশের বেশি। এখন কমে হয়েছে ২.২ শতাংশ। করোনায় মৃত্যু আরও কমেছে দেশে। দৈনিক মৃত্যু পাঁচশো ছাড়িয়ে যাচ্ছিল। কয়েকদিন ধরে সংক্রমণে মৃতের সংখ্যা পাঁচশোর নিচে নেমে গিয়েছে। আজ দেখা গেল, গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পাঁচ মাস পরে মৃতের সংখ্যাও ধীরে ধীরে কমছে। মৃত্যুহার আরও কমে ১.৪৫ শতাংশে পৌঁছেছে। এই মৃত্যুহার এক শতাংশের নিচে নামানোই লক্ষ্য স্বাস্থ্যমন্ত্রকের। দেশে 'এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর' তথা 'আর-নম্বর' আবারও কমেছে। গত সপ্তাহে এই আর নম্বরই বেড়ে ০.৯২ পযেন্টে পৌঁছেছিল, এ সপ্তাহে ০.৯১ পয়েন্টে নেমে গিয়েছে। দিল্লিতে কোভিড সংক্রমণ মাত্রা ছাড়ানোর পরে দেশের আর-নম্বরও বাড়তে শুরু করেছিল। একটা সময় আর নম্বর একের ওপরে উঠে গিয়েছিল। এখন ফের তা একের নিচে নেমে গিয়েছে। আর-নম্বর একের নিচে নামানোই লক্ষ্য স্বাস্থ্যমন্ত্রকের। তবেই করোনা ট্রান্সমিশন রেট তথা সংক্রমণ ছড়িয়ে পড়ার হার কমবে। অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যাও কমে যাবে। কিন্তু দেশের কয়েকটি রাজ্য তথা কেরল, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে আর-নম্বর চিন্তার কারণ। রাজস্থানে এখন আর-নম্বর একের নিচে নেমে গেছে। কর্নাটকে আর-নম্বর ০.৯৩ পয়েন্ট থেকে বেড়ে ১.০৮ পয়েন্টে পৌঁছেছে। কেরলে গত সপ্তাহে ছিল ০.৯১, এ সপ্তাহে ফের বেড়ে হয়েছে ০.৯৪। https://twitter.com/ICMRDELHI/status/1339049762482388992 ৯৪ লাখের বেশি করোনা রোগী সংক্রমণ সারিয়েছেন দেন। সুস্থতার হার ৯৫ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের সংখ্যা কমিয়ে রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্ট বাড়াতে হবে। ৪০ শতাংশের বেশি র‍্যাপিড টেস্ট করা যাবে না। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে দেশে কোভিড টেস্টের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। ১৫ কোটির বেশি করোনা পরীক্ষা হয়েছে। গতকালই নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখের কাছাকাছি।

```