Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত খুনে ১৬ বছরের কিশোরের চার বছরের জেল

দ্য ওয়াল ব্যুরো: আট মাসের মধ্যেই শেষ হলো বিচার প্রক্রিয়া। গত জানুয়ারিতে লণ্ডনে খুন হওয়া ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী বিনয়কুমার প্যাটেল খুনে প্রধান অভিযুক্ত ১৬ বছরের কিশোরকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিল লণ্ডনের একটি আদালত। উত্তর লণ্ডনের মিল

লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত খুনে ১৬ বছরের কিশোরের চার বছরের জেল

শেষ আপডেট: 9 September 2018 04:25

দ্য ওয়াল ব্যুরো: আট মাসের মধ্যেই শেষ হলো বিচার প্রক্রিয়া। গত জানুয়ারিতে লণ্ডনে খুন হওয়া ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী বিনয়কুমার প্যাটেল খুনে প্রধান অভিযুক্ত ১৬ বছরের কিশোরকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দিল লণ্ডনের একটি আদালত।

উত্তর লণ্ডনের মিল হিলের মিনি মার্কেটের সামনেই দোকান ছিল বিনয়ের। সেখানেই ওই কিশোর সহ আরও দুই নাবালক সিগারেটের পেপার কিনতে যায়। প্রাপ্ত বয়স্ক না হওয়ায় তা দিতে অস্বীকার করেন বিনয়। এরপরই পাথর দিয়ে তাঁর মাথায় আঘাত করে ওই কিশোর। মৃত্যু হয় তাঁর।

লণ্ডন পুলিশ আদালতে জানিয়েছে, ওই কিশোর জেরায় জানিয়েছে, একটি পার্টি থেকে ফিরছিল তারা। সেখানে পাঁচ ধরনের মদ্যপান করেছিল সে। সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে বিনয়কে আঘাত করেছে ওই কিশোর। পুলিশ এও জানায়, বিনয় রক্তাক্ত হওয়ার পর তা দেখে নিজেদের মধ্যে হাসাহাসি করছিল তারা। পাশের এক দোকানদার গিয়ে পাকড়াও করে ওই কিশোরকে।


```