
শেষ আপডেট: 16 September 2023 18:45
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ফাইনালে (Asia Cup Final) ভারত ও শ্রীলঙ্কার (India Vs Sri Lanka) সাক্ষাৎ ঘটছে ১৩ বছর পরে। শেষবার ২০১০ সালে ভারত জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। এবার সেই প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় থাকবে ঘরের দল।
এশিয়া কাপে (Asia Cup Final) ভারতীয় দল খেতাব জিতেছে সাতবার, একবার কম শ্রীলঙ্কা। এবার সেই ঘাটতি মেটানোর চেষ্টা করবে কুশল মেন্ডিসের দল। এতদিন শ্রীলঙ্কা ক্রিকেট তৈরি হচ্ছিল, সেই পুনর্গঠন পর্ব পেরিয়ে আবারও তারা তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। ফাইনালে বারবার শ্রীলঙ্কা ভারতের কাছে কঠিন প্রতিপক্ষ। পরপর দু’বার খেতাবের সামনে দাঁড়িয়ে রয়েছে সিংহলি দল।
রবিবার ফাইনালে নামার আগে শ্রীলঙ্কা আবার পাচ্ছে না স্পিনার মাহিশ থিকসানাকে। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। তিনি এশিয়া কাপে মোট দশটি উইকেট পেয়েছেন। তাঁকে ছাড়াই আসল ম্যাচে নামতে হচ্ছে দলকে। থিকসানার বদলে এসেছেন সাহান আরাচিগে। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার স্পিন শক্তিই ভরসা।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ব্যাটিং বনাম শ্রীলঙ্কার স্পিনাররা। কিন্তু সেই ম্যাচে নামার আগে থিকসানার না থাকা বড় ক্ষতি। দলের অধিনায়ক দাসুন শনকা বলেছেন, আমাদের সামনে এবারও চ্যাম্পিয়নের সুযোগ রয়েছে। তবে এই ভারতীয় দল কঠিন বিপক্ষ, সেটি জানি। তারপরেও বলব, মাথা ঠান্ডা রেখে আমাদের ছেলেরা নিজেদের কাজ করতে পারলে সবকিছুই সম্ভব।
এদিকে, শনিবার শ্রীলঙ্কার সময়ে সন্ধ্যায় ভারতীয় দল দীর্ঘক্ষণ ধরে নিজেদের মধ্যে মিটিং করেছে। প্রথমে ছিল টিম মিটিং, তারপর সেই ঘরে চলে আসেন নির্বাচকরা। তাঁদের মধ্যে আলোচনা হয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপের দল নিয়েও। কী দল রবিবার ফাইনালে খেলবে, সেটি কোচ রাহুল দ্রাবিড়ের সকলের মত নিয়েছেন।
তার মধ্যে অক্ষর প্যাটেল চোটের জন্য ফিরে এসেছেন দেশে। বাংলাদেশ ম্যাচে হারের বিষয়েও কথা হয়। বিশ্বকাপের কথা মাথায় রেখে রবিবার সেরা একাদশকেই নামানোর কৌশল নেওয়া হয়েছে।
বাংলার তিন ক্রিকেটার এশিয়ান গেমসের ভারতীয় দলে, রয়েছেন দুই বঙ্গতনয়া