Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

বৃষ্টি নামল, শ্রীলঙ্কার স্পিনের বিরুদ্ধে পেরে উঠলেন না হার্দিকরা

দ্য ওয়াল ব্যুরো: টানা তিনদিনে তিনটি ম্যাচ (Asia Cup 2023) খেলার ধকল। তার চেয়েও বড় কথা, আগেরদিন পাকিস্তানকে ওয়ান ডে ক্রিকেটে বড় ব্যবধানে হারানোর পরে সেইভাবে তাগিদ ছিল না ভারতীয় দলের। সেটাই বড় পার্থক্য হয়ে গিয়েছে ব্যাটারদের ক্ষেত্রে (India t

বৃষ্টি নামল, শ্রীলঙ্কার স্পিনের বিরুদ্ধে পেরে উঠলেন না হার্দিকরা

শেষ আপডেট: 12 September 2023 13:32

দ্য ওয়াল ব্যুরো: টানা তিনদিনে তিনটি ম্যাচ (Asia Cup 2023) খেলার ধকল। তার চেয়েও বড় কথা, আগেরদিন পাকিস্তানকে ওয়ান ডে ক্রিকেটে বড় ব্যবধানে হারানোর পরে সেইভাবে তাগিদ ছিল না ভারতীয় দলের। সেটাই বড় পার্থক্য হয়ে গিয়েছে ব্যাটারদের ক্ষেত্রে (India troubles against Sri Lanka)।

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং নিয়ে নয় উইকেটে ভারত করেছে ১৯৭ রান। ভারতের ব্যাটিং ইনিংসের এখনও তিন ওভার বাকি। তারপরেই বৃষ্টি নেমেছে। বাকি ওভারের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে, কেউ জানে না! উইকেটে অক্ষর প্যাটেল (১৫) ও মহম্মদ সিরাজ (২)।

যেভাবে এদিনও দলের দুই ওপেনার শুরু করেছিলেন, ভাবা গিয়েছিল আজও বড় রান অপেক্ষা করে রয়েছে। কিন্তু শুভমন গিল (১৯) রানে ফেরার পরেও রোহিত শর্মা (৪৮ বলে ৫৩) দলকে টানছিলেন। রোহিতও ফিরলেন দুনিথ ওয়ালেগের বিষাক্ত ঘূর্ণিতে।

শ্রীলঙ্কা ক্রিকেটে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে ব্যাটিং ও বোলিং প্রতিভা উঠে আসে। তেমনি উঠে এসেছেন ২০ বছরের বাঁহাতি অর্থোডক্স স্পিনার দুনিথ ওয়ালেগে। তাঁর স্পিন বুঝতেই পারেননি ভারতের নামী নামী তারকারা। যে কারণে শেষ পাঁচ উইকেট পড়েছে মাত্র ১৮ রানে।

রোহিত ও গিলকে ফেরানোর পরে দুনিথের শিকার হয়েছেন বিরাট কোহলি (৩), কেএল রাহুল (৩৯) এবং হার্দিক পান্ডিয়াও (৫)। দুনিথের ফ্লোটার ও লুপ বোলিংয়ের কাছে বশ্যতা স্বীকার করেছেন দেশের নামী ব্যাটাররা।

পাশাপাশি চারিথ আসালাঙ্কাও পরপর দুই বলে ফেরান বুমরা ও কুলদীপকে। হ্যাটট্রিকের সুযোগ হারালেও তিনিও কাঁপন ধরিয়ে দিয়েছিলেন ভারতীয় টেলএন্ডারের মধ্যে। তিনি যেভাবে বুমরার উইকেট নিলেন, সেটি দিনের সেরা ডেলিভারি হিসেবে বিবেচিত হতে পারে।

আরও পড়ুন: রোহিত ওয়ান ডে ক্রিকেটে দশ হাজার রানের মালিক, টপকে গেলেন শচীনকেও


```