Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ভারতে বাড়ল কোভিড আক্রান্ত, কমল মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সকালে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) কোভিডে আক্রান্ত (Covid Infection) হয়েছেন ৩৩,৭৫০ জন। এই নিয়ে পরপর ছ'দিন দেশে (Six Consecutive Days) কোভিড সংক্রমণ বাড়ল ব্যাপক হারে। রবিবার দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ২

ভারতে বাড়ল কোভিড আক্রান্ত, কমল মৃত্যু

শেষ আপডেট: 3 January 2022 06:57

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সকালে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) কোভিডে আক্রান্ত (Covid Infection) হয়েছেন ৩৩,৭৫০ জন। এই নিয়ে পরপর ছ'দিন দেশে (Six Consecutive Days) কোভিড সংক্রমণ বাড়ল ব্যাপক হারে। রবিবার দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ২৭,৫৫৩। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২। কোভিডের অতি সংক্রামক ভ্যারিয়ান্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১৭০০ ভারতীয়। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১০। ওই রাজ্যেই নতুন ভ্যারিয়ান্টে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে আছে দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৫১। কেরলে ১৫৬ জন, গুজরাতে ১৩৬ জন এবং তামিলনাড়ুতে ১২১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন ১২৩ জন। রবিবার মারা গিয়েছিলেন ২৮৪ জন। সেই তুলনায় এদিন মৃত্যুর সংখ্যা কমেছে। অতিমহামারী শুরু হওয়ার পরে দেশে মারা গিয়েছেন মোট ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩ জন। সোমবার কোভিড থেকে সেরে উঠেছেন ১০ হাজার ৮৪৬ জন। অতিমহামারী শুরু হওয়ার পরে দেশে সেরে উঠলেন ৩ কোটি ৪২ লক্ষ ৯৫ হাজার ৪০৭ জন। ভারতে যতজন কোভিডে আক্রান্ত হয়েছেন, সেই তুলনায় অ্যাকটিভ কেসের হার ০.৪২ শতাংশ। সেরে ওঠার হার ৯৮.২০ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৪৫ কোটি ৬৮ লক্ষ ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশেই বাড়ানো হয়েছে টেস্টিং-এর হার। ভারতে এখন সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৬৮ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ৩.৮৪ শতাংশ। ইতিমধ্যে দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে, কমবয়সীদের কেবল ভারত বায়োটেক নির্মিত কোভ্যাকসিন দিতে হবে।

```