Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ভারত মুসলিমদের জন্য স্বর্গ, ও আই সি-র সমালোচনার জবাবে বললেন মুখতার আব্বাস নকভি

দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন থেকে ভারতের সমালোচনা করে বলা হয়েছিল, এদেশে কোভিড ১৯ ছড়ানোর জন্য মুসলিমদের দায়ী করা হচ্ছে। ভারত সরকারের কাছে আর্জি জানিয়ে বলা হয়েছিল, মুসলিমদের অধিকার রক্ষা করার জন্য ব্যবস্থা নে

ভারত মুসলিমদের জন্য স্বর্গ, ও আই সি-র সমালোচনার জবাবে বললেন মুখতার আব্বাস নকভি

শেষ আপডেট: 21 April 2020 08:04

দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন থেকে ভারতের সমালোচনা করে বলা হয়েছিল, এদেশে কোভিড ১৯ ছড়ানোর জন্য মুসলিমদের দায়ী করা হচ্ছে। ভারত সরকারের কাছে আর্জি জানিয়ে বলা হয়েছিল, মুসলিমদের অধিকার রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া হোক। https://twitter.com/OIC_IPHRC/status/1251826155939926017 মঙ্গলবার এই সমালোচনার তীব্র প্রতিবাদ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তিনি বলেন, ভারত মুসলিমদের জন্য স্বর্গ। তাদের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অধিকার এদেশে সুরক্ষিত। তাঁর কথায়, "ভারতের মুসলমানরা সমৃদ্ধশালী। যারা পরিস্থিতি খারাপ করে তোলার চেষ্টা চালাচ্ছে, তারা আমাদের বন্ধু হতে পারে না।" নকভিকে ওআইসি-র মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, "আমরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের কাজ করে চলেছি। আমাদের প্রধানমন্ত্রী সবসময় ১৩০ কোটি ভারতীয়ের অধিকার ও কল্যাণের কথা বলেন। যদি কেউ তা দেখতে না পায়, তা হল তাদের সমস্যা।" কেন্দ্রীয় মন্ত্রিসভায় একমাত্র মুসলমান মন্ত্রী নকভি বলেন, ভারতে ধর্মনিরপেক্ষতা ও ঐক্য নিছক ফ্যাশন নয়। তা ভারতীয়দের আবেগের সঙ্গে জড়িত। গত রবিবার প্রধানমন্ত্রীও বলেন, কোভিড ১৯ অতিমহামারী সকলকেই সমানভাবে আক্রমণ করে। সে কোনও জাতি, ধর্ম বা ভাষাভাষী মানুষকে ছাড় দেয় না। সুতরাং ঐক্যবদ্ধ হয়ে এই রোগকে মোকাবিলা করতে হবে।

```