Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

সম্রাট আকবর মেয়েদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক তৈরি হলো রাজস্থান বিজেপি-র প্রধান মদনলাল সাইনির মন্তব্য ঘিরে। তিনি বলেছেন, মুঘল সম্রাট আকবর নাকি আদৌ মহান ছিলেন না। তিনি মেয়েদের সঙ্গে অশ্লীলতা করতে ভালোবাসতেন। বিকানিরের রানি কিরণ দেবীর সঙ্গেও আকবর অশ্লীল ব্যবহার কর

সম্রাট আকবর মেয়েদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

শেষ আপডেট: 5 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক তৈরি হলো রাজস্থান বিজেপি-র প্রধান মদনলাল সাইনির মন্তব্য ঘিরে। তিনি বলেছেন, মুঘল সম্রাট আকবর নাকি আদৌ মহান ছিলেন না। তিনি মেয়েদের সঙ্গে অশ্লীলতা করতে ভালোবাসতেন। বিকানিরের রানি কিরণ দেবীর সঙ্গেও আকবর অশ্লীল ব্যবহার করেছিলেন। সাইনির এই মন্তব্য নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে। কংগ্রেসের অভিযোগ, ইতিহাস বিকৃত করে বিজেপি সমাজে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। সাইনির বক্তব্য, সম্রাট আকবর মিনাবাজারের আয়োজন করতেন, যেখানে শুধুমাত্র মেয়েরা কাজ করতে পারতেন। পুরুষদের সেখানে প্রবেশের অনুমতি ছিল না। সেখানে নাকি ছদ্মবেশে আকবর যেতেন মেয়েদের সঙ্গে অশ্লীল আচরণ করার জন্য। তিনি একবার বিকানিরের রানি কিরণ দেবীর সঙ্গেও অশ্লীলতা করেছিলেন। তখন নাকি রানি তাঁর তরবারি নিয়ে আকবরের গলায় ধরেন। আকবর নিজের জীবনের জন্য ক্ষমাপ্রার্থনা করে সে বার মুক্তি পান। মহারাণা প্রতাপ সিংহের জন্মতিথি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এ সব মন্তব্য করেন সাইনি। রাজ্যের কংগ্রেস নেত্রী অর্চনা শর্মা বলেন, মহারাণা প্রতাপের বীরত্ব নিয়ে সারা দেশ গর্বিত। কিন্তু বিজেপি নেতা ইতিহাসকে বিকৃত করে সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি করছেন। বিজেপি সাংসদ মহেশ গিরি গত বছর এক অনুষ্ঠানে আওরঙ্গজেবকে সন্ত্রাসবাদী বলে বর্ণনা করেছিলেন।

```