কর্মরত পড়ুয়াদের জন্য অভিনব কোর্স কানপুর আইআইটির! অনলাইনেই মিলবে 'ই-মাস্টার্স ডিগ্রি'
দ্য ওয়াল ব্যুরো: কোভিড আবহে পড়াশোনা আর ইন্টারনেট কথা দুটো প্রায় সমার্থক হয়ে গেছে। দেড় বছরেরও বেশি সময় ধরে তালা ঝুলছে স্কুল কলেজের দরজায়। পড়াশোনা করতে গেলে অনলাইনই ভরসা। অনেক সমস্যা এই ইন্টারনেট ভিত্তিক অনলাইন পঠনপাঠনে, তবে অনেক সুবিধাও তো আ
শেষ আপডেট: 4 October 2021 14:38
দ্য ওয়াল ব্যুরো: কোভিড আবহে পড়াশোনা আর ইন্টারনেট কথা দুটো প্রায় সমার্থক হয়ে গেছে। দেড় বছরেরও বেশি সময় ধরে তালা ঝুলছে স্কুল কলেজের দরজায়। পড়াশোনা করতে গেলে অনলাইনই ভরসা। অনেক সমস্যা এই ইন্টারনেট ভিত্তিক অনলাইন পঠনপাঠনে, তবে অনেক সুবিধাও তো আছে। আর তাই সেসব সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই নতুন চারটি কোর্স নিয়ে এল কানপুর আইআইটি (Kanpur IIT)। স্নাতকোত্তর ডিগ্রির জন্য এখানে অনলাইনেই পড়াশোনা করা যাবে চারটি কোর্সে, ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সুনীলের গোল জলে গেল, ১০ জনের বাংলাদেশের কাছে হোঁচট ভারতের
তবে কানপুর আইআইটির এই কোর্সগুলি সকলের জন্য নয়, একমাত্র যাঁরা বাইরে কাজ করেন, অর্থাৎ কর্মরত পড়ুয়ারাই এই কোর্স করতে পারবেন। কোর্স শেষে সকলেই পাবেন 'ই-মাস্টার্স ডিগ্রি'। কোন চার বিষয়ে ই-মাস্টার্স ডিগ্রি কোর্স চালু করছে কানপুর আইআইটি? সেগুলি হল, কমিউনকেশন সিস্টেম, সাইবার সিকিউরিটি, পাওয়ার সেক্টর রেগুলেশন ও ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ডেরিভেটিভ মার্কেটস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টস। কেরিয়ার ভিত্তিক এই কোর্সগুলি করার জন্য যথেষ্ট সময়ও পাবেন পড়ুয়ারা। এক থেকে তিন বছরের সময় দেওয়া হবে তাঁদের কোর্স সম্পূর্ণ করার জন্য।
আইআইটি কানপুরের এই কোর্স সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। ক্যাম্পাসে যেতেই হবে না কাউকে। অনলাইনে পড়াশোনার যাবতীয় সামগ্রী মিলবে। ক্লাসও হবে যথারীতি।
কাজের দুনিয়ায় ঢুকে যাওয়ার পর অনেকেই পড়াশোনা আগের মতো চালিয়ে যেতে পারেন না ইচ্ছে থাকলেও। তাঁদের কথা ভেবেই এমন অভিনব কোর্স এনেছে কানপুর আইআইটি। এই কোর্স করার পর চাইলে আরও উচ্চতর শিক্ষায় যেতে পারবেন পড়ুয়ারা। পিএইচডি বা এমটেক করতে কোনও সমস্যা হবে না।
২০২০ সালে কেন্দ্র সরকারের শিক্ষা নীতিতে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলিকে অনলাইন ডিগ্রি দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই এমন কোর্স চালু করার ভাবনা কর্তৃপক্ষের।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'