Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

"সবাই সত্যিটা জানতে চাইছেন, অথচ সততা দেখাচ্ছেন না কেউই", সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন হৃতিক রোশনের মা পিঙ্কি রোশন

দ্য ওয়াল ব্যু্রো:  অভিনেতা হৃতিক রোশনের মা পিঙ্কি রোশন গতকাল তাঁর নিজস্ব ইনস্টা হ্যান্ডেলে সুশান্ত সিং রাজপুতের ছবি পোস্ট করে লেখেন "সবাই সত্যিটা জানতে চায়‌। অথচ কেউই সততার সঙ্গে সত্যি কথা বলছেন না।" এই পোস্টকে ঘিরেই ঝড় উঠেছে সোশ্যাল মিডি

"সবাই সত্যিটা জানতে চাইছেন, অথচ সততা দেখাচ্ছেন না কেউই", সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন হৃতিক রোশনের মা পিঙ্কি রোশন

শেষ আপডেট: 22 October 2020 10:31

দ্য ওয়াল ব্যু্রো:  অভিনেতা হৃতিক রোশনের মা পিঙ্কি রোশন গতকাল তাঁর নিজস্ব ইনস্টা হ্যান্ডেলে সুশান্ত সিং রাজপুতের ছবি পোস্ট করে লেখেন "সবাই সত্যিটা জানতে চায়‌। অথচ কেউই সততার সঙ্গে সত্যি কথা বলছেন না।" এই পোস্টকে ঘিরেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সুশান্ত মারা যাওয়ার পর সমবেদনা জানিয়েছিলেন বলিউডের অনেকেই। কিন্তু এই প্রথমবার মুখ খুললেন পিঙ্কি রোশন। সুশান্তের মৃত্যু আত্মহত্যা, না হত্যা তারই তদন্ত চলছে। দেশজুড়ে তোলপাড়ও কম হয়নি এ নিয়ে। তদন্ত প্রক্রিয়ার পুরোটাই এখন সিবিআই, এনসিবি, ইডি'র হাতে। সুশান্তের মৃত্যুর সঠিক বিচার চেয়ে গলা তুলেছেন বলিউডের অভিনেতা অভিনেত্রীদের অনেকেই। দোষীরা শাস্তি পাক এমন দাবিও উঠেছে। আবার অন্যদিকে গোটা দেশ যখন সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে কথা বলেছে, তখনও এর বিরুদ্ধে গর্জে উঠেছেন বেশ কিছু অভিনেত্রী। সম্প্রতি হৃতিক রোশনের মা পিঙ্কি রোশন এই লেখা পোস্ট করায় স্তম্ভিত হয়েছেন অনেকে। তাহলে কি উনি অন্য ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন? পোস্টের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন 'প্রেয়ারস আর পাওয়ারফুল' , 'ইউনিভার্স ইজ পাওয়ারফুল'। বোঝাই যাচ্ছে যে উনি সুশান্তের ঘটনার বিচার চাইছেন। কিন্তু আসল দোষী মিথ্যে কথা বলে অভিনয় করছেন, এমন কিছুই কি বোঝাতে চেয়েছেন তিনি! সুশান্ত মারা যাওয়ার পর তার বোন শ্বেতা সিং কৃতি লিখেছিলেন "সুশান্তের আত্মা শান্তি পাক, আসল দোষীর শাস্তি হোক" । সারা দেশের মানুষের কাছে কৃতি আবেদন করেছেন সুশান্তের জন্য প্রার্থনা করার। তাহলে সেই আবেদনেই কি এতদিন পর সাড়া দিলেন পিঙ্কি রোশন! এ নিয়ে সংশয় দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যেও।

```