Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

অভিযুক্তদের ধরতে গিয়ে হুগলিতে আক্রান্ত পুলিশ, ছিঁড়ে ফেলা হল ওয়ারেন্টও, গ্রেফতার ১১

আক্রান্ত হন মগড়া থানার পুলিশকর্মীরা। হামলার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সোমবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

অভিযুক্তদের ধরতে গিয়ে হুগলিতে আক্রান্ত পুলিশ, ছিঁড়ে ফেলা হল ওয়ারেন্টও, গ্রেফতার ১১

শেষ আপডেট: 2 December 2024 17:07

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: ওয়ারেন্ট নিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। অভিযোগ সেই ওয়ারেন্ট ছিঁড়ে ফেলে পুলিকেই আক্রমণ করে গ্রামবাসীদের একাংশ। আক্রান্ত হন মগড়া থানার পুলিশকর্মীরা। হামলার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সোমবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,২০২৩ সালের একটি মামলায় অভিযুক্ত দুজনকে আদালতের জারি করা ওয়ারেন্ট নিয়ে রবিবার রাতে গ্রেফতার করতে যায় পুলিশ। মগড়া থানার বাসুদেবপুর অধিকারীপাড়া এলাকার বাসিন্দা তারা। পুলিশ দেখে গাড়ি ঘিরে ধরে গ্রামবাসীদের একাংশ। গাড়ি থেকে নামতেই ধাক্কাধাক্কি শুরু করে পুলিশকে। জনতার হামলায় আহত হন ৩ পুলিশ কর্মী। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। তাণ্ডব চলে বেশ কিছুক্ষণ ধরে।

এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের কাজে বাধা দেওয়া ও আক্রমণের অভিযোগে রাতেই মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম তনেশ ঘোষ, সুজিত অধিকারি, কৌশিক গোস্বামী, দেবাশিস সরকার, দেবেশ অধিকারী, কুণাল অধিকারী, গৌতম বিশ্বাস, অমর স্বর্ণকার, প্রসেনজিৎ পাল, বঙ্কিম ঘোষ ও ভাস্কর দাস। ধৃতদের সোমবার চুঁচুড়া আদালতে পেশ করে হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। 


```