Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

'দানা'র প্রভাবে অতিবৃষ্টি, জলাধারগুলি থেকে কী জল ছাড়ার সম্ভবনা রয়েছে?

এমন অবস্থায় ব্যারেজগুলি পরিস্থিতি কেমন? জল কী ছাড়া হবে? ফের কী প্লাবিত হবে বাংলা? এই প্রশ্নই এখন ঘোরফেরা করছে রাজ্যবাসীর মনে।

'দানা'র প্রভাবে অতিবৃষ্টি, জলাধারগুলি থেকে কী জল ছাড়ার সম্ভবনা রয়েছে?

ডিভিসি ব্য়ারেজ

শেষ আপডেট: 25 October 2024 15:01

দ্য ওয়াল ব্যুরো: দানার প্রভাবে সকাল থেকে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে জেলাগুলিতে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ৭ জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি জলছাড়া নিয়ে ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এমনকী কেন্দ্রীয় সরকারকেও নিশানা করে মমতা বলেন, 'বন্যায় এক টাকাও ক্ষতিপূরণ দেওয়া হয় না বাংলাকে'। এমন অবস্থায় ব্যারেজগুলি পরিস্থিতি কেমন? জল কী ছাড়া হবে? ফের কী প্লাবিত হবে বাংলা? এই প্রশ্নই এখন ঘোরফেরা করছে রাজ্যবাসীর মনে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় আসানসোলে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুর্গাপুরে ২ মিলিমিটার, পাঞ্চেতে ৫ মিমি ,মাইথনে ০.৬০ মিলিমিটার, তেনুঘাটে ০.৬০ মিমি, গঙ্গাজলঘাটিতে ৫ মিমি, হরিণখোলায় ২০ মিমি বৃষ্টি হয়েছে। এলাকাগুড়িতে তেমন বৃষ্টিপাত না হওয়ায় পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে জল ছাড়ার সম্ভবনা নেই। দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার আশঙ্কা নেই বলে জানা যাচ্ছে।  

ঘূর্ণিঝড়ের প্রভাবে ডায়মন্ড হারবারে ৬৭ মিলিমিটার,  দিঘায় ৩৭ মিলিমিটার, হলদিয়ায় ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ওড়িশার চাঁদবালি ১৪৫.৮ মিলিমিটার, ভুবনেশ্বর ২০.৪ মিলিমিটার, বালেশ্বর ৪৪.৮ মিলিমিটার, পারাদ্বীপ ৭৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

লাগাতার বৃষ্টিতে কলকাতা সহ জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। বৃষ্টির জন্য মানুষ বাড়ি থেকে বেরোয়নি। শহর থেকে গ্রাম রাস্তাঘাটে তেমন ভিড় নেই। 


```