Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

বস নাকি সামন্তপ্রভু! অধস্তনদের চমকানো বাঙালি অফিসারকে সাসপেন্ড করল এইচডিএফসি

দ্য ওয়াল ব্যুরো: তারস্বরে চিৎকার। চোখ গোলগোল করে চাকরি খাওয়ার হুঙ্কার। ইঙ্গিতপূর্ণ বিশেষণ। স্পষ্ট বাংলা উচ্চারণে দেখে নেওয়ার হুঁশিয়ারি। নাহ। কোনও রাজনৈতিক সংঘাত নয়। পাড়ার কাউন্সিলরের সঙ্গে জনৈকের কথাকাটাকাটিও নয়। এটি এইচডিএফসি ব্যাঙ

বস নাকি সামন্তপ্রভু! অধস্তনদের চমকানো বাঙালি অফিসারকে সাসপেন্ড করল এইচডিএফসি

শেষ আপডেট: 5 June 2023 13:52

দ্য ওয়াল ব্যুরো: তারস্বরে চিৎকার। চোখ গোলগোল করে চাকরি খাওয়ার হুঙ্কার। ইঙ্গিতপূর্ণ বিশেষণ। স্পষ্ট বাংলা উচ্চারণে দেখে নেওয়ার হুঁশিয়ারি। নাহ। কোনও রাজনৈতিক সংঘাত নয়। পাড়ার কাউন্সিলরের সঙ্গে জনৈকের কথাকাটাকাটিও নয়। এটি এইচডিএফসি ব্যাঙ্কের সেলস বিভাগের আধিকারিকদের অনলাইন বৈঠকের দৃশ্যপট।

রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মিনিট দুয়েকের একটি ভিডিও। তাতে দেখা গিয়েছিল, এইচডিএফসি ব্যাঙ্কের সেলসের বস তাঁর অধস্তনদের সঙ্গে জুম কলে কী অবভ্যতাই করছেন। বিমা বিক্রি, কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্টস খোলাতে না পারার জন্য তাঁর অধীনে কর্মরতদের যা নয় তাই বলছেন। সেই আধিকারিক পুষ্পল রায়ের মুখভঙ্গি, গলার আওয়াজ দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ‘এই লোকটা মানসিকভাবে সুস্থ তো?’

ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই পদক্ষেপ করল বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এইচডিএফসি কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য পুষ্পলকে সাসপেন্ড করেছে। এবার এই ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করেছে এইচডিএফসি। যদিও এ নিয়ে পুষ্পলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিশ্বনাথ নামের এক অধস্তনের কাছে পুষ্পল জানতে চাইছেন, তিনি শেষ কয়েকদিনে কতগুলি সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট খোলাতে পেরেছেন। বিশ্বনাথকে প্রথমে জুম কলে দেখা যাচ্ছিল না। তখন তাঁর উদ্দেশে পুষ্পল বলেন, ‘আরে এই বিশ্বনাথ। তোকে দেখতে পাচ্ছি না কেন? তোর থোবড়টা দেখা!’ তারপর বিশ্বনাথ যখন দিন ধরে তাঁর হিসাব দিচ্ছেন তখন আরও চটে গিয়ে পুষ্পল বলেন, ‘১৫টা করে খুলতে বলেছিলাম। তুই আমায় পাঁচটা-দশটার হিসাব দিচ্ছিস? আমায় কি তোর ** (লেখার অযোগ্য) মনে হয়?’

ওই দু’মিনিটে আরও কয়েকজন অধস্তনকে ধমকানো চমকানোর দৃশ্য দেখা গিয়েছিল। শেষপর্যন্ত মেজাজ নিয়ন্ত্রণে না রাখতে পারা পুষ্পলকে সাসপেন্ড করে দিল এইচডিএফসি। অনেকের মতে, হতে পারে এই সেলস এক্সিকিউটিভের ব্যবহারের কারণে অধস্তনদের মনে পুষে রাখা রাগ ছিল। ভিডিও ভাইরাল করে সেটারই বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। এখন দেখার অন্যের চাকরি খাওয়ার হুঁশিয়ারি দেওয়া পুষ্পলের নিজের চাকরি থাকে কিনা।

রাজ্যপাল ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিলেন, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা


```