Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

গুজরাতে কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন, পুড়ে মারা গেলেন আট রোগী

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক ঘটনা গুজরাতের আমদাবাদের কোভিড হাসপাতালে। ভোররাতে আগুন লাগে হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। ঝলসে যান আট কোভিড রোগী। সঙ্কটাপন্ন অবস্থায় তাঁদের চিকিৎসাও শুরু হয়, কিন্তু বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন মহি

গুজরাতে কোভিড হাসপাতালে বিধ্বংসী আগুন, পুড়ে মারা গেলেন আট রোগী

শেষ আপডেট: 5 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক ঘটনা গুজরাতের আমদাবাদের কোভিড হাসপাতালে। ভোররাতে আগুন লাগে হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। ঝলসে যান আট কোভিড রোগী। সঙ্কটাপন্ন অবস্থায় তাঁদের চিকিৎসাও শুরু হয়, কিন্তু বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা। ঘটনা ঘটেছে নভরঙ্গপুরার শ্রে হাসপাতালে। বেসরকারি এই মাল্টিস্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। সূত্রের খবর, ভোর রাত ৩টে নাগাদ হাসপাতালের আইসিইউ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথম খেয়াল করেন হাসপাতালের রক্ষীরা। জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আইসিইউ ও তার আশপাশের ওয়ার্ডগুলিতে। আতঙ্কে চেঁচামেচি শুরু হয়ে যায়। খবর যায় দমকলে। আইসিইউ থেকে রোগীদের উদ্ধারের আগেই পুড়ে যান আটজন। হাসপাতাল সূত্রে খবর, শরীরের অর্ধেকের বেশি ঝলসে গিয়েছিল। দ্রুত তাঁদের চিকিৎসাও শুরু করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। আজ, বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে আটজনেরই। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। সূত্রের খবর, ৩৫ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

```