Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

সরকার ধর্ষকদের নিরাপত্তা দিচ্ছে: শুভেন্দু, কলকাতায় পৃথক মিছিল টুম্পা, মৌসুমীদের

সরকার ধর্ষকদের নিরাপত্তা দিচ্ছে: শুভেন্দু, কলকাতায় পৃথক মিছিল টুম্পা, মৌসুমীদের

শেষ আপডেট: 10 October 2023 20:52

দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের রায়ে সোমবারই জেল থেকে ছাড়া পেয়েছেন কামদুনি গণ ধর্ষণ কাণ্ডের চার অভিযুক্ত। তার পর থেকেই নতুন করে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে কামদুনি। রায়ের প্রতিবাদে এদিন কলকাতার রাজপথে মিছিল করেন কামদুনি গণ ধর্ষণ কাণ্ডের প্রতিবাদীরা। নেতৃত্বে ছিলেন টুম্পা কয়াল, মৌসুমী কয়ালরা। অন্যদিকে এদিনই রাজারহাট থেকে কামদুনি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করছে বিজেপির মহিলা মোর্চা। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর অভিযোগ, “ধর্ষকদের বাড়ির সামনে পুলিশ পোস্টিং বসানো হয়েছে। যাতে ওরা সুরক্ষিত থাকে! এতেই প্রমাণিত হল, তৃণমূলের সরকার অপরাধীদের সুরক্ষা দেয়।”

২০১৩ সালের কামদুনি গণধর্ষণ মামলায় গত শুক্রবার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, নিম্ন আদালতে যাদের ফাঁসির সাজা দেওয়া হয়েছিল, সেই সাজা রদ করা হচ্ছে। শুধু তাই নয়, যেসব অভিযুক্তদের আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল নগর দায়রা আদালত, তাদের বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণের অভাবেই এই রায় দেওয়া হয়েছে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য। যদিও এদিন শুভেন্দুর দাবি, “লোক দেখানো নাটকের জন্যই রাজ্য শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে। ওদের ওপর ভরসা করলে ফের ঠকতে হবে।”

শীর্ষ আদালতে লড়াইয়ের ক্ষেত্রে সোমবার সন্ধেয় শুভেন্দুর সঙ্গে দেখা করেছিলেন কামদুনির টুম্পা, মৌসুমীরা। এদিন শুভেন্দু বলেন, “আইনিভাবে আমরা ওদের সব ধরনের সহযোগিতা করব।”

তবে কামদুনির প্রতিবাদীরা চান না তাঁদের আন্দোলনে রাজনীতির রং লাগুক। সেকারণেই শুভেন্দুর নেতৃত্বাধীন মিছিল না হেঁটে এদিন কলকাতায় প্রতিবাদী মিছিল করেন তাঁরা। টুম্পা, মৌসুমীরা বলেন, “নিম্ন আদালতের সব তথ্য উচ্চ আদালতে হাজির করা হয়নি। সেকারণেই অভিযুক্তরা জামিন পেয়ে গেছেন। তা বলে ধর্ষকরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, এটা মেনে নেব না। আইনি পথেই আমরা কামুদুনির নির্যাতিতার বিচার চাইব শীর্ষ আদালতে।”


```